ইউক্রেন যুদ্ধে হতাহত ও নিখোঁজ হয়েছেন রাশিয়ার ১২ লাখ সেনা

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর প্রায় ১২ লাখ সেনা হতাহত বা নিখোঁজ হয়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেকোনো বৃহৎ শক্তিধর দেশের সবচেয়ে ক্ষয়ক্ষতির ঘটনা। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছেন। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা ‘ইউক্রেনীয় হতাহতের সংখ্যার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি’। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর সম্ভবত পাঁচ থেকে ছয় লাখ সেনা হতাহত ও নিখোঁজ হয়েছেন এবং এক লাখ থেকে এক লাখ ৪০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের সেনাবাহিনীর সম্মিলিত হতাহতের সংখ্যা ১৮ লাখেরও বেশি হতে পারে এবং ২০২৬ সালের বসন্ত নাগাদ মোট হতাহতের সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত পঞ্চম বছরে গড়িয়েছে। সংঘাতের চার বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ রাষ

ইউক্রেন যুদ্ধে হতাহত ও নিখোঁজ হয়েছেন রাশিয়ার ১২ লাখ সেনা

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর প্রায় ১২ লাখ সেনা হতাহত বা নিখোঁজ হয়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেকোনো বৃহৎ শক্তিধর দেশের সবচেয়ে ক্ষয়ক্ষতির ঘটনা। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছেন।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা ‘ইউক্রেনীয় হতাহতের সংখ্যার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি’।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর সম্ভবত পাঁচ থেকে ছয় লাখ সেনা হতাহত ও নিখোঁজ হয়েছেন এবং এক লাখ থেকে এক লাখ ৪০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়া এবং ইউক্রেনের সেনাবাহিনীর সম্মিলিত হতাহতের সংখ্যা ১৮ লাখেরও বেশি হতে পারে এবং ২০২৬ সালের বসন্ত নাগাদ মোট হতাহতের সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত পঞ্চম বছরে গড়িয়েছে। সংঘাতের চার বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে তার ‌‌‘লক্ষ্য’ অর্জনে ব্যর্থ হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, জাপোরিঝিয়ায় রাতভর রাশিয়ার হামলার ফলে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তার কিয়েভে সফরের সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে মারাত্মক ও দীর্ঘ এই সংঘাত লড়াই বন্ধ করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টার মধ্যে সর্বশেষ চলতি মাসের শুরুতে জেনেভায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক ইউক্রেনের পুনর্গঠনের জন্য ব্যয় ৫২৪ বিলিয়ন ডলার থেকে ৫৮৮ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow