ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি ইউজিসির চেয়াম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। এই বিষয়ে জানতে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে সাড়া পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান কালবেলাকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এরপর তিনি ইউজিসির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শাখার দায়িত্ব পালন করেন। তবে ইউজিসির আলোচিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন 'হিট' প্রকল্পসহ নানা অনিয়মনের অভিযোগে সাম্প্রতিককালে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। ইউজিসিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি অংশ তাকে সরিয়ে দেওয়ার জন্য তদবির শুরু করে। গত কয়েকদিন ধরে তাকে সরিয়ে দেওয়া হবে, এমন গুঞ্জনও ছিল।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি ইউজিসির চেয়াম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এই বিষয়ে জানতে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে সাড়া পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান কালবেলাকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এরপর তিনি ইউজিসির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শাখার দায়িত্ব পালন করেন।
তবে ইউজিসির আলোচিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন 'হিট' প্রকল্পসহ নানা অনিয়মনের অভিযোগে সাম্প্রতিককালে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। ইউজিসিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি অংশ তাকে সরিয়ে দেওয়ার জন্য তদবির শুরু করে। গত কয়েকদিন ধরে তাকে সরিয়ে দেওয়া হবে, এমন গুঞ্জনও ছিল।
What's Your Reaction?