ইউটিউবে বাংলাদেশের দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে শীর্ষে কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের ব্যবহার অনেক বেড়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় সবাই এ প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। যে কারণে পাঠকের চাহিদার কথা ভেবে দেশের প্রায় সব সংবাদমাধ্যমগুলো ইউটিউবে সংবাদ প্রকাশ করে থাকে।  সম্প্রতি দেশের দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমগুলোর ইউটিউব চ্যানেলের ভিউস যাচাই করেছে কালবেলা টেক টিম। এসব চ্যানেলের তথ্য যাচাই করে দেখা যায়, কালবেলা নিউজ (youtube.com/@kalbelanews24) ২ বিলিয়নের বেশি ভিউস নিয়ে সবার শীর্ষে রয়েছে।  এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে, ইত্তেফাক (দ্বিতীয়), প্রথম আলো (তৃতীয়), বিবিসি বাংলা (চতুর্থ), যুগান্তর (পঞ্চম), সমকাল (ষষ্ঠ), জাগো নিউজ২৪ ডটকম (সপ্তম), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (অষ্টম), ডেইলি স্টার (নবম) ও বাংলাদেশ প্রতিদিন (দশম) স্থানে রয়েছে। এমন অর্জনে কালবেলা পরিবারের পক্ষ থেকে পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। এ বিষয়ে দৈনিক কালবেলার এডিটর (অনলাইন) মিজানুর রহমান সোহেল বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকপ্রিয়তার তালিকায় শীর্ষে কালবেলার সোশ্যাল মিডিয়ার ভিডি

ইউটিউবে বাংলাদেশের দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে শীর্ষে কালবেলা
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের ব্যবহার অনেক বেড়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় সবাই এ প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। যে কারণে পাঠকের চাহিদার কথা ভেবে দেশের প্রায় সব সংবাদমাধ্যমগুলো ইউটিউবে সংবাদ প্রকাশ করে থাকে।  সম্প্রতি দেশের দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমগুলোর ইউটিউব চ্যানেলের ভিউস যাচাই করেছে কালবেলা টেক টিম। এসব চ্যানেলের তথ্য যাচাই করে দেখা যায়, কালবেলা নিউজ (youtube.com/@kalbelanews24) ২ বিলিয়নের বেশি ভিউস নিয়ে সবার শীর্ষে রয়েছে।  এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে, ইত্তেফাক (দ্বিতীয়), প্রথম আলো (তৃতীয়), বিবিসি বাংলা (চতুর্থ), যুগান্তর (পঞ্চম), সমকাল (ষষ্ঠ), জাগো নিউজ২৪ ডটকম (সপ্তম), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (অষ্টম), ডেইলি স্টার (নবম) ও বাংলাদেশ প্রতিদিন (দশম) স্থানে রয়েছে। এমন অর্জনে কালবেলা পরিবারের পক্ষ থেকে পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। এ বিষয়ে দৈনিক কালবেলার এডিটর (অনলাইন) মিজানুর রহমান সোহেল বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকপ্রিয়তার তালিকায় শীর্ষে কালবেলার সোশ্যাল মিডিয়ার ভিডিও, রিল-শর্টস ও ইউটিউব চ্যানেল। কালবেলা এন্টারটেইনমেন্ট ও স্পোর্টসও ব্যাপক জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় কালবেলা ইউটিউব চ্যানেল ২ বিলিয়নের বেশি ভিউস নিয়ে সবার শীর্ষে রয়েছে। এটা হয়েছে আমাদের সব সহকর্মীর অদম্য শ্রম ও সম্পাদক সন্তোষ শর্মা মহোদয়ের আন্তরিকতায়। আমরা আরও ভালো ও নতুন কিছু করার চেষ্টা করছি।’ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘অভিষেকের পর থেকেই দৈনিক কালবেলা একের পর এক চমক দেখিয়ে এসেছে। বিশেষ করে কালবেলা অনলাইন সব সময়ই জনপ্রিয়। দেশ ও দেশের বাইরে তুমুল সাড়া ফেলেছে কালবেলা ডিজিটাল। কালবেলা ইউটিউব চ্যানেল ২ বিলিয়নের বেশি ভিউস একটি বড় মাইলফলক। এজন্য কালবেলার সব কর্মীদের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। আশা করি, তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow