‘ইউনিভার্সিটি অব চানখারপুল’ কি বিশ্ববিদ্যালয়টিকে বিদ্রুপ করছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বানিয়েছেন ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’। গতকাল (১২ জুন) শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। দেশের বিশ্ববিদ্যালয় জীবন, হলসংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং তরুণদের স্বপ্ন-সংগ্রামের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি এরই মধ্যে উৎসব থেকে জিতেছে পুরস্কারও। ছবিটি কি দেশের বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করছে? রাজধানীর পান্থপথের স্টার সিনেপ্লেক্স এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, মাত্র দুটি হলে জায়গা পেয়েছে ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’। তরুণ নির্মাতা আকাশ হক পরিচালিত এই সিনেমা ইতিমধ্যে সমালোচক ও দর্শকমহলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত বাস্তবতা— হল কালচার, গেস্টরুম, ক্ষমতার রাজনীতি, ‘বড় ভাই’ সংস্কৃতি এবং তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন হাস্যরস, ব্যঙ্গ এবং গভীর মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ছবিটিতে তুলে তুলে ধরা হয়েছে। আরও পড়ুন ‘অ্যানি’র ট্রেলারেই বাজিমাত, দর্শক বলছে, ‘এ যেন এক নতুন সাইমন’ কী বলছেন দর্শকেরা। মুক্তির পর গতকাল বেশ কিছু দর্শক ছবিটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এককথায় বলেছেন,

‘ইউনিভার্সিটি অব চানখারপুল’ কি বিশ্ববিদ্যালয়টিকে বিদ্রুপ করছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বানিয়েছেন ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’। গতকাল (১২ জুন) শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। দেশের বিশ্ববিদ্যালয় জীবন, হলসংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং তরুণদের স্বপ্ন-সংগ্রামের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি এরই মধ্যে উৎসব থেকে জিতেছে পুরস্কারও। ছবিটি কি দেশের বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করছে?

রাজধানীর পান্থপথের স্টার সিনেপ্লেক্স এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, মাত্র দুটি হলে জায়গা পেয়েছে ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’। তরুণ নির্মাতা আকাশ হক পরিচালিত এই সিনেমা ইতিমধ্যে সমালোচক ও দর্শকমহলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত বাস্তবতা— হল কালচার, গেস্টরুম, ক্ষমতার রাজনীতি, ‘বড় ভাই’ সংস্কৃতি এবং তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন হাস্যরস, ব্যঙ্গ এবং গভীর মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ছবিটিতে তুলে তুলে ধরা হয়েছে।

কী বলছেন দর্শকেরা। মুক্তির পর গতকাল বেশ কিছু দর্শক ছবিটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এককথায় বলেছেন, ‘দারুণ’ বা ‘অসাধারণ’, আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন কেন এই সিনেমা গুরুত্বপূর্ণ। ছবির নির্বাহী প্রযোজক হাফিজ উদ্দিন মুন্না বলেন, ‘এটা শুধু একটা সিনেমা না, এটা আমাদের সময়, আমাদের ক্যাম্পাস এবং আমাদের তরুণ প্রজন্মের অপ্রকাশিত বাস্তবতার গল্প। অনেকেই একে “সিলেবাসের বাইরের সিনেমা” বলে অভিহিত করেছেন। কারণ এটি এমন কিছু প্রশ্ন এবং অভিজ্ঞতা সামনে নিয়ে আসে, যা পাঠ্যবইতে পাওয়া যায় না, কিন্তু আমাদের সমাজের বাস্তবতায় প্রতিনিয়ত বিদ্যমান। আমরা বিশ্বাস করি, এই চলচ্চিত্র দর্শকদের বিনোদনের পাশাপাশি ভাবনারও খোরাক জোগাবে।’

ছবিটি কি দেশের বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করছে? জানতে চাইলে পরিচালক আকাশ হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই জগৎ আমাদের সবার পরিচিত, কিন্তু খুব কম সময়ই তা সততা এবং নির্ভীকতার সঙ্গে বড় পর্দায় উঠে এসেছে। আমি এমন একটি গল্প বলতে চেয়েছি, যা দর্শককে একদিকে হাসাবে, অন্যদিকে নিজের চারপাশের বাস্তবতা নিয়ে ভাবতে বাধ্য করবে। এই সিনেমা সেই চেষ্টার ফল। দর্শক হলে এসে ছবিটি দেখবেন এবং নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পাবেন, এটাই আমাদের প্রাপ্তি।’

রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখবিলাস’ থেকে অনুপ্রাণিত ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’ ইতিমধ্যেই দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপরেসি অ্যাওয়ার্ড, ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসবে’ হীরালাল সেন মেডেল এবং সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করেছে ছবিটি।

‘ইউনিভার্সিটি অব চানখারপুল’ ছবিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক নতুন ও সম্ভাবনাময় শিল্পী। চলচ্চিত্রের জনপ্রিয় দুটি গান ‘সহমত ভাই’ এবং ‘রাজনীতির ময়দান’ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow