‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা’ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বহুল প্রতিক্ষীত ‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’। দুইদিনের এই আয়োজন যেন ইউনিমার্ট-এ বিভিন্ন আউটলেটে র্কমরত কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। কোম্পানির বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে পারস্পারিক সর্ম্পক উন্নয়ন, দলীয় সংহতি বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি তৈরির উদ্দেশ্যে এ ক্রিকেট উৎসবের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ইউনিমার্ট এ বিভিন্ন আউটলেট ও প্রধান র্কাযালয় থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলই মাঠে তাদের সেরা নৈপুণ্য আর লড়াকু মানসকিতা প্রর্দশন করে। টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর মুহুর্ত ছিল ফাইনাল ম্যাচ। এবারের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইউনিমার্ট ওয়ারী-কে হারিয়ে শিরোপা জিতে নেয় ইউনিমার্ট সেন্টার পয়েন্ট। এই বর্ণাঢ্য আয়োজনের সাথে যুক্ত ছিল ইউনলিভার সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনিমার্ট জানায়, ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা কেবল একটি খেলা নয়, বরং এটি কর্মীদের মধ্যে আত্মিক বন্ধন তৈরির একটি প্লাটফর্ম। কর্মজীবনের ব্যস্ততার মাঝে সুস্থ বিনাদন নিশ্চিত করা এবং একটি শক্তিশালী টিম সংস্কৃতি গড়ে তোলাই

‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা’ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বহুল প্রতিক্ষীত ‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’। দুইদিনের এই আয়োজন যেন ইউনিমার্ট-এ বিভিন্ন আউটলেটে র্কমরত কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। কোম্পানির বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে পারস্পারিক সর্ম্পক উন্নয়ন, দলীয় সংহতি বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি তৈরির উদ্দেশ্যে এ ক্রিকেট উৎসবের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে ইউনিমার্ট এ বিভিন্ন আউটলেট ও প্রধান র্কাযালয় থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলই মাঠে তাদের সেরা নৈপুণ্য আর লড়াকু মানসকিতা প্রর্দশন করে। টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর মুহুর্ত ছিল ফাইনাল ম্যাচ। এবারের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইউনিমার্ট ওয়ারী-কে হারিয়ে শিরোপা জিতে নেয় ইউনিমার্ট সেন্টার পয়েন্ট।

এই বর্ণাঢ্য আয়োজনের সাথে যুক্ত ছিল ইউনলিভার সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ইউনিমার্ট জানায়, ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা কেবল একটি খেলা নয়, বরং এটি কর্মীদের মধ্যে আত্মিক বন্ধন তৈরির একটি প্লাটফর্ম। কর্মজীবনের ব্যস্ততার মাঝে সুস্থ বিনাদন নিশ্চিত করা এবং একটি শক্তিশালী টিম সংস্কৃতি গড়ে তোলাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow