ইউরোপীয় ইউনিয়ন থেকে সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে চলমান দীর্ঘ যুদ্ধের মধ্যেই এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বড় সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন। হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহ পুনরায় চালু হওয়ায় ইইউ বড় অঙ্কের ঋণ দিতে যাচ্ছে দেশটিকে। এর ফলে প্রায় ৯০ বিলিয়ন ইউরো ঋণ পাবে কিয়েভ।  বুধবার (২২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইইউ রাষ্ট্রদূতরা এই ঋণ এবং রাশিয়ার বিরুদ্ধে ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সাইপ্রাসে ইইউ নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত ডিসেম্বরেই এই তহবিল নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়। তবে ফেব্রুয়ারিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আপত্তি তোলেন। তার শর্ত ছিল, ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত তেল পাইপলাইন মেরামত ও সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঋণ অনুমোদন দেওয়া যাবে না। রাষ্ট্রদূতদের বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেন জানায়, পাইপলাইনে আবার তেল পাম্পিং শুরু হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার মেরামত কাজ শেষ হয়েছে এবং স্থানীয় সময় দুপুরে তেল পরিবহন শুরু হয়। এর পরই অরবানের আপত্তি শিথিল হ

ইউরোপীয় ইউনিয়ন থেকে সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে চলমান দীর্ঘ যুদ্ধের মধ্যেই এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বড় সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন। হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহ পুনরায় চালু হওয়ায় ইইউ বড় অঙ্কের ঋণ দিতে যাচ্ছে দেশটিকে। এর ফলে প্রায় ৯০ বিলিয়ন ইউরো ঋণ পাবে কিয়েভ। 

বুধবার (২২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইইউ রাষ্ট্রদূতরা এই ঋণ এবং রাশিয়ার বিরুদ্ধে ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সাইপ্রাসে ইইউ নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত ডিসেম্বরেই এই তহবিল নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়। তবে ফেব্রুয়ারিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আপত্তি তোলেন। তার শর্ত ছিল, ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত তেল পাইপলাইন মেরামত ও সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঋণ অনুমোদন দেওয়া যাবে না।

রাষ্ট্রদূতদের বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেন জানায়, পাইপলাইনে আবার তেল পাম্পিং শুরু হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার মেরামত কাজ শেষ হয়েছে এবং স্থানীয় সময় দুপুরে তেল পরিবহন শুরু হয়। এর পরই অরবানের আপত্তি শিথিল হওয়ার পথ তৈরি হয়।

এদিকে সাম্প্রতিক নির্বাচনে অরবানের পরাজয়ও পরিস্থিতি সহজ করেছে। নতুন নেতৃত্ব ব্রাসেলসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানা গেছে।

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, এই ঋণ ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রমাণ করে যে রাশিয়া ইউক্রেনকে পরাজিত করতে পারবে না। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী তারাস কাচকা এই তহবিলকে জীবন-মরণের প্রশ্ন হিসেবে উল্লেখ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পাইপলাইন মেরামতের শর্ত পূরণ করা হয়েছে। এখন সময় এসেছে ইইউ’র পক্ষ থেকেও প্রতিশ্রুতি রক্ষা করার ।

জানা গেছে, ঋণের প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হবে, বাকি অংশ অর্থনৈতিক সহায়তায় ব্যবহার করা হবে।

স্লোভাকিয়ার অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশটিতে তেল সরবরাহ শুরু হতে পারে। হাঙ্গেরির জ্বালানি প্রতিষ্ঠানও একই সময়ের মধ্যে প্রথম চালান পাওয়ার আশা করছে।

উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের দাবি, রাশিয়ার হামলার কারণে মেরামতে বিলম্ব হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow