ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিতে তীব্র অগ্ন্যুৎপাত
ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে আবারও তীব্র অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
গত শনিবার (২৭ জুন) থেকে ইউরোপের সবচেয়ে সক্রিয় এ আগ্নেয়গিরিটি থেকে অবিরাম লাভা উদগিরণ, ঘন কালো ধোঁয়া এবং ছাইয়ের বিস্ফোরণ অব্যাহত রয়েছে।
নিরবচ্ছিন্ন অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির ওপরের অংশ ফেটে গিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের পাথরধসের ঘটনা ঘটতে পারে।
এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আগ্নেয়গিরির মুখসংলগ্ন ভোরাজিন ক্রেটার এলাকায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ইতালির সিভিল প্রটেকশন বিভাগ। পাশাপাশি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।