ইউরোপে পাঠানোর নামে প্রতারণা, বহু তরুণের স্বপ্নভঙ্গ
সুনামগঞ্জে প্রতারক চক্র তরুণদের যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। উন্নত জীবনের আশায় বিদেশে যেতে দালালদের শরণাপন্ন হচ্ছেন অনেক যুবক। ভিটে-মাটি বিক্রি করে এবং ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে টাকা তুলে দিচ্ছেন দালালদের হাতে। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হচ্ছেন। কেউ কেউ ঋণের বোঝা বইতে না পেয়ে বাড়িছাড়া হয়েছেন।
What's Your Reaction?
