ইএসসিএপি মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, চলল গুরুত্বপূর্ণ সেশন

ইউনাইটেড নেশন্স ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসক্যাপ)-এর ৮২তম অধিবেশনের একটি সেশনে সভাপতিত্ব করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। যা আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন। বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। ব্যাংককে অনুষ্ঠিত এ সেশনে ৫৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেশনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নীতিগত আলোচনা ও মতবিনিময় হয়। ইএসসিএপি-এর ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি লিন ইয়াংয়ের সঞ্চালনায় একটি ইন্টারঅ্যাকটিভ রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তার বক্তব্যে  ‘Leaving No One Behind’  প্রতিপাদ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এর কথা তুলে ধরা হয়। অধিবেশনের বিরতিতে মন্ত্রী কাজাখস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল র

ইএসসিএপি মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, চলল গুরুত্বপূর্ণ সেশন

ইউনাইটেড নেশন্স ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসক্যাপ)-এর ৮২তম অধিবেশনের একটি সেশনে সভাপতিত্ব করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। যা আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন।

বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। ব্যাংককে অনুষ্ঠিত এ সেশনে ৫৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেশনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নীতিগত আলোচনা ও মতবিনিময় হয়। ইএসসিএপি-এর ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি লিন ইয়াংয়ের সঞ্চালনায় একটি ইন্টারঅ্যাকটিভ রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তার বক্তব্যে  ‘Leaving No One Behind’  প্রতিপাদ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এর কথা তুলে ধরা হয়।

অধিবেশনের বিরতিতে মন্ত্রী কাজাখস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। 

উল্লেখ্য, উভয় পক্ষ টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগে পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow