ইডেন কলেজে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজে নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, সেচ্ছাসেবী সংগঠন, আবাসিক হলের শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানটির সভাপতিত্বে করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসনে আরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম। সভায় মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক এহছানি খানম। সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অধ্যাপক ড. হোসনে আরা পারভীন বলেন,ভাষা শহীদ সহ সকল শহীদদের যথাযথ ভাবে সম্মান প্রদর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজে নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, সেচ্ছাসেবী সংগঠন, আবাসিক হলের শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানটির সভাপতিত্বে করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসনে আরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম। সভায় মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক এহছানি খানম।
সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
অধ্যাপক ড. হোসনে আরা পারভীন বলেন,ভাষা শহীদ সহ সকল শহীদদের যথাযথ ভাবে সম্মান প্রদর্শন করা তখনই সম্ভব যখন তোমরা তাদের আদর্শকে অন্তরে ধারণ করবে এবং বাস্তব জীবনের তার প্রতিফলন ঘটাবে আর এজন্য প্রয়োজন নিজেদেরকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা। নিজের মাতৃভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে ছিল শোক, গর্ব ও প্রেরণার আবহ।
কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, একুশের চেতনা নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।
What's Your Reaction?