ইতালিতে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এবং পরিচালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট) ইফতেখার। কর্মসূচির সূচনালগ্নে জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তী পর্বে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্য শীর্ষকর্তাদের বিশেষ স্মারক বাণী পাঠ করে শোনান। স্মরণসভায় ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা দূর পরবাসে থেকেও মাতৃভূমির স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজেদের সক্রিয় সংহতি ও অবদানের স্মৃতি তুলে ধরেন। সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জুলাই-আগস্টের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মত্যাগের স্বীকৃতি জানান। দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রাম ও সংকটে প্রবাসী বাংলাদেশিদের সা
ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এবং পরিচালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট) ইফতেখার। কর্মসূচির সূচনালগ্নে জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তী পর্বে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্য শীর্ষকর্তাদের বিশেষ স্মারক বাণী পাঠ করে শোনান। স্মরণসভায় ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা দূর পরবাসে থেকেও মাতৃভূমির স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজেদের সক্রিয় সংহতি ও অবদানের স্মৃতি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জুলাই-আগস্টের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মত্যাগের স্বীকৃতি জানান। দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রাম ও সংকটে প্রবাসী বাংলাদেশিদের সাহসী ও অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানের সমাপনীতে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে ফুটে ওঠা আন্দোলনের বাস্তবচিত্র উপস্থিত প্রবাসীদের আবেগাপ্লুত করে তোলে।
What's Your Reaction?