ইতালির বিদায়, ব্যথিত হৃদয়ে যা বললেন মেসিদের কোচ
আবারও স্বপ্নভঙ্গ ইতালির। এর ফলে টানা তৃতীয়বারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে আজ্জুরিরা। এই ঘটনায় হতবাক হয়েছে গোটা ফুটবল দুনিয়া। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।
ইতালি বিশ্বকাপের টিকিট কাটতে না পারায় ব্যথিত হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। সেইসঙ্গে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটার এমন ব্যর্থতা উদ্বেগজনক ধারাবাহিকতারই ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে স্কালোনি বলেন, ‘ইতালির সঙ্গে যা হয়েছে, তা আমাকে কষ্ট দেয়। আমার কিছু ইতালীয় শিকড় আছে, সেখানে আমি খেলেছিও। আর্জেন্টিনার জন্য এটি একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং তারা আমাদের খুব ভালোবাসে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে তাদের না থাকা আর্জেন্টাইনদের জন্যও ভালো না লাগার ব্যাপার।’ স্কালোনির এমন মন্তব্যে বিশ্বজুড়ে ইতালির প্রতি ফুটবল সংশ্লিষ্টদের সম্মানকে তুলে ধরে। তাদের অনুপস্থিতি শুধু ইউরোপেই নয়, অন্য জায়গাতেও অনুভূত হচ্ছে।
একই সঙ্গে এটিও স্পষ্ট যে, ফুটবলের এত সমৃদ্ধ ইতিহাস যে জাতির সেই দেশের দলটির এমন অবনতি ঠিক কতটা অপ্রত্যাশিত। অন
আবারও স্বপ্নভঙ্গ ইতালির। এর ফলে টানা তৃতীয়বারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে আজ্জুরিরা। এই ঘটনায় হতবাক হয়েছে গোটা ফুটবল দুনিয়া। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।
ইতালি বিশ্বকাপের টিকিট কাটতে না পারায় ব্যথিত হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। সেইসঙ্গে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটার এমন ব্যর্থতা উদ্বেগজনক ধারাবাহিকতারই ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে স্কালোনি বলেন, ‘ইতালির সঙ্গে যা হয়েছে, তা আমাকে কষ্ট দেয়। আমার কিছু ইতালীয় শিকড় আছে, সেখানে আমি খেলেছিও। আর্জেন্টিনার জন্য এটি একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং তারা আমাদের খুব ভালোবাসে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে তাদের না থাকা আর্জেন্টাইনদের জন্যও ভালো না লাগার ব্যাপার।’ স্কালোনির এমন মন্তব্যে বিশ্বজুড়ে ইতালির প্রতি ফুটবল সংশ্লিষ্টদের সম্মানকে তুলে ধরে। তাদের অনুপস্থিতি শুধু ইউরোপেই নয়, অন্য জায়গাতেও অনুভূত হচ্ছে।
একই সঙ্গে এটিও স্পষ্ট যে, ফুটবলের এত সমৃদ্ধ ইতিহাস যে জাতির সেই দেশের দলটির এমন অবনতি ঠিক কতটা অপ্রত্যাশিত। অনেকের কাছেই আবারও ইতালির বাদ পড়া বাছাইপর্বের সবচেয়ে বড় চমকগুলোর একটি।