সাওদা সুমির মুক্তি চেয়ে সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস
রোববার (৫ এপ্রিল) রাত রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেপ্তার করা হয়। আদালতে দাখিল করা প্রতিবেদনে এমনটা উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। সোমবার (৬ এপ্রিল) ভোলা জেলা চিফ জুড়িশিয়াল ম্যাজিসেট্রট আদালতে প্রতিবেনটি দাখিল করা হয়। এদিকে, সাওদা সুমির মুক্তি চেয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। আজ সোমবার মধ্যরাতে এ প্রসঙ্গে তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ।’ এসময় তিনি আরও বলেন, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হ
রোববার (৫ এপ্রিল) রাত রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেপ্তার করা হয়। আদালতে দাখিল করা প্রতিবেদনে এমনটা উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। সোমবার (৬ এপ্রিল) ভোলা জেলা চিফ জুড়িশিয়াল ম্যাজিসেট্রট আদালতে প্রতিবেনটি দাখিল করা হয়।
এদিকে, সাওদা সুমির মুক্তি চেয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। আজ সোমবার মধ্যরাতে এ প্রসঙ্গে তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ।’
এসময় তিনি আরও বলেন, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জামায়াতকর্মী বিবি সাওদার মুক্তি ও সকল প্রকার প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি। সরকারের মনে রাখা উচিত, ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ পর্যন্ত কারও জন্যই শুভ হয় না।’
What's Your Reaction?