ইতালি-লিবিয়া অভিবাসন চুক্তি নবায়ন, ১০ টহল জাহাজ হস্তান্তর 

অভিবাসন ও মানবপাচার ঠেকাতে ইতালি ও লিবিয়ার মধ্যে ২০১৭ সালের ‘ইতালি-লিবিয়া মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ (MoU) আরও তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে। একই সঙ্গে লিবীয় কোস্ট গার্ডের হাতে ১০টি আধুনিক টহল জাহাজ হস্তান্তর করেছে ইতালি। ইতালির বর্তমান সরকার জানিয়েছে, সমুদ্রপথে অভিবাসীদের অনিয়ন্ত্রিত যাত্রা রোধ এবং মানবপাচারকারীদের কার্যক্রম বন্ধ করতেই এই চুক্তি নবায়ন করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হওয়া এই চুক্তি ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে। চুক্তি অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাওয়া অবৈধ নৌকা শনাক্ত ও আটকানোর দায়িত্বে থাকবে লিবীয় কোস্টগার্ড। আটক হওয়া নৌকাগুলোকে ইতালিতে না এনে সরাসরি লিবিয়ায় ফেরত পাঠানো হবে এবং যাত্রীদের লিবিয়ার ডিটেনশন সেন্টারে নেওয়া হবে। হস্তান্তর করা ১০টি নতুন টহল জাহাজ উচ্চগতিসম্পন্ন এবং আধুনিক রাডার সিস্টেমে সজ্জিত। এসব জাহাজ দূর থেকে ছোট নৌকা শনাক্ত করতে সক্ষম, ফলে সাগরপথে নজরদারি আরও জোরদার হবে বলে জানিয়েছে ইতালি। তবে চুক্তি নবায়ন নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতে, লিবিয়ায় ফের

ইতালি-লিবিয়া অভিবাসন চুক্তি নবায়ন, ১০ টহল জাহাজ হস্তান্তর 
অভিবাসন ও মানবপাচার ঠেকাতে ইতালি ও লিবিয়ার মধ্যে ২০১৭ সালের ‘ইতালি-লিবিয়া মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ (MoU) আরও তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে। একই সঙ্গে লিবীয় কোস্ট গার্ডের হাতে ১০টি আধুনিক টহল জাহাজ হস্তান্তর করেছে ইতালি। ইতালির বর্তমান সরকার জানিয়েছে, সমুদ্রপথে অভিবাসীদের অনিয়ন্ত্রিত যাত্রা রোধ এবং মানবপাচারকারীদের কার্যক্রম বন্ধ করতেই এই চুক্তি নবায়ন করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হওয়া এই চুক্তি ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে। চুক্তি অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাওয়া অবৈধ নৌকা শনাক্ত ও আটকানোর দায়িত্বে থাকবে লিবীয় কোস্টগার্ড। আটক হওয়া নৌকাগুলোকে ইতালিতে না এনে সরাসরি লিবিয়ায় ফেরত পাঠানো হবে এবং যাত্রীদের লিবিয়ার ডিটেনশন সেন্টারে নেওয়া হবে। হস্তান্তর করা ১০টি নতুন টহল জাহাজ উচ্চগতিসম্পন্ন এবং আধুনিক রাডার সিস্টেমে সজ্জিত। এসব জাহাজ দূর থেকে ছোট নৌকা শনাক্ত করতে সক্ষম, ফলে সাগরপথে নজরদারি আরও জোরদার হবে বলে জানিয়েছে ইতালি। তবে চুক্তি নবায়ন নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতে, লিবিয়ায় ফেরত পাঠানো অভিবাসীরা অমানবিক আচরণ, নির্যাতন ও অবমাননাকর পরিবেশের মুখোমুখি হন। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার বলছে, সমুদ্রপথে মৃত্যুর সংখ্যা কমানো এবং মানবপাচারকারীদের ব্যাবসা বন্ধ করতে এ চুক্তিই সবচেয়ে কার্যকর উপায়। সরকারের দাবি, নতুন টহল জাহাজ মোতায়েনের ফলে অবৈধভাবে সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করলে ধরা পড়ার ঝুঁকি ৯০ শতাংশের বেশি বেড়ে যাবে। ইতালি সরকার আবারও সতর্ক করে জানিয়েছে, দালালের মাধ্যমে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী হতে পারে। বৈধ উপায় ছাড়া এ ধরনের যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow