ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সে সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।  বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ শনিবার (২৭ জুন) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭৫৯ - কুইবেক যুদ্ধ শুরু হয়। ১৯০০ - সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়। ১৯৫৪ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়। ১৯৬৭ - পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় ইংল্যান্ডের এনফিল্ড শহরে। ১৯৭৪ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান। ১৯৭৭ - জিবুতি (সাবেক ফরাসি সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৯১ - বিখ্যাত ‘কমিউনিস্ট ইস্তেহারে’র প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে ৬৮ হাজার ১০০ ডলারে

ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সে সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। 

বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ শনিবার (২৭ জুন) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৫৯ - কুইবেক যুদ্ধ শুরু হয়।

১৯০০ - সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।

১৯৫৪ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়।

১৯৬৭ - পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় ইংল্যান্ডের এনফিল্ড শহরে।

১৯৭৪ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান।

১৯৭৭ - জিবুতি (সাবেক ফরাসি সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৯১ - বিখ্যাত ‘কমিউনিস্ট ইস্তেহারে’র প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে ৬৮ হাজার ১০০ ডলারে বিক্রি হয়।

২০০৭ - গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম

১৮০৬ - অগাস্টাস ডি মর্গান, ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ গণিতবিদ ও যুক্তিবিজ্ঞানী। 

১৮৩৮ - পল মাউজার, জার্মান অস্ত্র নকশাকার ও প্রস্তুতকারক।

১৮৬৯ - এমা গোল্ডম্যান, একজন নৈরাজ্যবাদী রাশিয়ান লেখক যিনি লেখা, বক্তৃতা এবং রাজনৈতিক কর্মী।

১৮৮০ - হেলেন কেলার, মার্কিন লেখক ও রাজনৈতিক কর্মী।

১৮৮৬ - চার্লি ম্যাককার্টনি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯০৩ - সুবোধচন্দ্র সেনগুপ্ত, ইংরাজি সাহিত্যের দিকপাল শিক্ষক, শেক্সপিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ ও বিশিষ্ট সাহিত্য সমালোচক।

১৯১৫ - আইদেউ সন্দিকৈ, ভারতীয় অভিনেত্রী। 

১৯১৯ - অমলা শংকর, ভারতীয় ব্যালে নর্তকী।

১৯২২ - জহুর হোসেন চৌধুরী, বাংলাদেশি সাংবাদিক, সম্পাদক, কলাম লেখক ও রাজনীতিবিদ।

১৯২৪ - বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেটার।

১৯৩৯ - রাহুলদেব বর্মন, ভারতীয় সুরকার, সংগীতশিল্পী।

১৯৩৯ - নীল হক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ফুটবলার।

১৯৪১ - ক্রিস্তফ কিয়েশ্‌লফ্‌স্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।

১৯৫৫ - ইজাবেল আদজানি, ফরাসি অভিনেত্রী।

১৯৫৯ - মার্কিন গায়িকা লরে মরগান।

১৯৬৪ - পি. টি. ঊষা, ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদ।

১৯৭৫ - টোবি ম্যাগুইয়ার, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৭৭ - রাউল গনজালেস, স্প্যানিশ ফুটবলার।

১৯৮০ - কেভিন পিটারসন, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৩ - ডেল স্টেইন, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার।

মৃত্যু

১৮২৯ - ইংলিশ বিজ্ঞানী ও দার্শনিক জেমস স্মিথসন।

১৮৩৯ - শিখ মহারাজা রণজিৎ সিং।

১৮৪৪ - জোসেফ স্মিথ, মার্কিন ধর্মীয় নেতা। 

১৯১২ - জর্জ বোনর, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯২৮ - উৎকলমণি গোপবন্ধু দাস, ভারতের ওড়িশা রাজ্যের প্রখ্যাত সমাজসংস্কারক ও কর্মী, কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক। 

১৯৫৭ - ব্রিটিশ কথাসাহিত্যিক ম্যালকম লাউরি।

১৯৭৯ - বন্দে আলী মিয়া, বাংলাদেশের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক সাংবাদিক ও চিত্রকর। (জ.১৫/১২/১৯০৬)

১৯৮০ - ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভি।

১৯৮৯ - এ. জে. এয়ার, ব্রিটিশ দার্শনিক।

১৯৯৮ - নিখিল চক্রবর্তী খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান। 

২০০০ - বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক শঙ্কর ভট্টাচার্য।

২০০১ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা।

২০০৮ - শ্যাম মানেকশ, পারস্য বংশোদ্ভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল।

২০১২ - মীরা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি ধ্রুপদী সংগীতশিল্পী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow