ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে?

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে গড়াবে নতুন অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রায়োন্ডা ফাইনাল’। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য বিশেষভাবে তৈরি এই বল উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাস। এর মাধ্যমে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টুর্নামেন্টের শেষ পর্বের ম্যাচগুলো আলাদা ডিজাইনের অফিসিয়াল বলে অনুষ্ঠিত হবে। সোনালি, সাদা ও কালো রঙের সমন্বয়ে তৈরি ‘ট্রায়োন্ডা ফাইনাল’-এর নকশা বিশ্বকাপ ট্রফি থেকে অনুপ্রাণিত। ২০২৫ সালের অক্টোবরে উন্মোচিত ‘ট্রায়োন্ডা’ বলের একই প্রযুক্তিগত কাঠামো বজায় রাখা হলেও শেষ চার ম্যাচের বিশেষ গুরুত্ব তুলে ধরতে এতে যুক্ত করা হয়েছে নতুন ডিজাইন ও গ্রাফিক উপাদান। বলটির নকশায় ২০২৬ বিশ্বকাপের ১৬টি আয়োজক শহরকে স্থান দেওয়া হয়েছে। বিশেষভাবে তুলে ধরা হয়েছে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের ভেন্যু—ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউ ইয়র্ক–নিউ জার্সি। এছাড়া বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মন্টেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো এবং ভ্যাঙ্কুভারকেও

ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে?

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে গড়াবে নতুন অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রায়োন্ডা ফাইনাল’। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য বিশেষভাবে তৈরি এই বল উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা অ্যাডিডাস। এর মাধ্যমে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টুর্নামেন্টের শেষ পর্বের ম্যাচগুলো আলাদা ডিজাইনের অফিসিয়াল বলে অনুষ্ঠিত হবে।

সোনালি, সাদা ও কালো রঙের সমন্বয়ে তৈরি ‘ট্রায়োন্ডা ফাইনাল’-এর নকশা বিশ্বকাপ ট্রফি থেকে অনুপ্রাণিত। ২০২৫ সালের অক্টোবরে উন্মোচিত ‘ট্রায়োন্ডা’ বলের একই প্রযুক্তিগত কাঠামো বজায় রাখা হলেও শেষ চার ম্যাচের বিশেষ গুরুত্ব তুলে ধরতে এতে যুক্ত করা হয়েছে নতুন ডিজাইন ও গ্রাফিক উপাদান।

বলটির নকশায় ২০২৬ বিশ্বকাপের ১৬টি আয়োজক শহরকে স্থান দেওয়া হয়েছে। বিশেষভাবে তুলে ধরা হয়েছে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের ভেন্যু—ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউ ইয়র্ক–নিউ জার্সি। এছাড়া বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মন্টেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো এবং ভ্যাঙ্কুভারকেও বিশেষ গ্রাফিক ডিজাইনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা বিশ্বকাপের শেষ চারটি ম্যাচের জন্য ট্রায়োন্ডা ফাইনাল প্রস্তুত। এই বিশ্বকাপে ট্রায়োন্ডা যতবার জালে জড়িয়েছে, ততবারই কোটি কোটি ফুটবলপ্রেমীর আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে। নতুন এই বল কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য, আবেগ এবং বিশ্বকাপের চেতনাকে একসঙ্গে তুলে ধরেছে।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের শেষ চারটি ম্যাচে বিশ্বের সেরা ফুটবলারদের প্রতিটি স্পর্শ, পাস, ড্রিবল, সেভ এবং গোলের সঙ্গে ১৬টি আয়োজক শহরের অবদানও বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

নতুন ‘ট্রায়োন্ডা ফাইনাল’-এ অ্যাডিডাসের সর্বাধুনিক ‘কানেক্টেড বল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইমে বলের গতিবিধির সুনির্দিষ্ট তথ্য ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছাবে। ফলে অফসাইড, হ্যান্ডবলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি ম্যাচ বিশ্লেষণ ও পারফরম্যান্স মূল্যায়নের ক্ষেত্রেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow