ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের দুই ক্লাব

বাংলাদেশ ফুটবল লিগের দুই ক্লাব ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসির ইতিহাস গড়ার দিন মঙ্গলবার। একই দিনে দুই ক্লাবের অভিষেক হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। দুই দলই খেলছে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফিকেশন রাউন্ডে। ফর্টিস এফসি ঢাকায় খেলবে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে এবং জর্ডানের আম্মানে পুলিশ এফসি খেলবে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আলহির বিপক্ষে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তৃতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৬-২৭ মৌসুমের কোয়ালিফিকেশন রাউন্ডে নাটকীয়ভাবে খেলছে ক্লাব দুটি। সাধারণত বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায়। গত মৌসুমে শিরোপা জয়ী বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী এএফসি ক্লাব লাইসেন্স না পাওয়া এবং ফিফার ট্রান্ফসফার নিষেধাজ্ঞার কারণে বাদ পড়ে। ফলে তৃতীয় স্থানে থাকা ফর্টিস এফসি ও চতুর্থ স্থানের পুলিশ এফসি এই সুযোগ পেয়েছে। উভয় ক্লাবই প্রথমবার মহাদেশীয় এই আসরে অংশ নিচ্ছে। ফর্টিসের কোচ মাসুদ পারভেজ কায়সার বলেছেন, মুরাস ইউনাইটেডের দলে অনেক বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা শক্ত প্রতিপক্ষ। তবে দেশের

ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের দুই ক্লাব

বাংলাদেশ ফুটবল লিগের দুই ক্লাব ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসির ইতিহাস গড়ার দিন মঙ্গলবার। একই দিনে দুই ক্লাবের অভিষেক হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়।

দুই দলই খেলছে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফিকেশন রাউন্ডে। ফর্টিস এফসি ঢাকায় খেলবে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে এবং জর্ডানের আম্মানে পুলিশ এফসি খেলবে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আলহির বিপক্ষে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তৃতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৬-২৭ মৌসুমের কোয়ালিফিকেশন রাউন্ডে নাটকীয়ভাবে খেলছে ক্লাব দুটি। সাধারণত বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায়।

গত মৌসুমে শিরোপা জয়ী বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী এএফসি ক্লাব লাইসেন্স না পাওয়া এবং ফিফার ট্রান্ফসফার নিষেধাজ্ঞার কারণে বাদ পড়ে। ফলে তৃতীয় স্থানে থাকা ফর্টিস এফসি ও চতুর্থ স্থানের পুলিশ এফসি এই সুযোগ পেয়েছে। উভয় ক্লাবই প্রথমবার মহাদেশীয় এই আসরে অংশ নিচ্ছে।

ফর্টিসের কোচ মাসুদ পারভেজ কায়সার বলেছেন, মুরাস ইউনাইটেডের দলে অনেক বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা শক্ত প্রতিপক্ষ। তবে দেশের হয়ে খেলার এই সুযোগ কাজে লাগাতে চায় ফর্টিস। পুলিশ এফসিও প্রস্তুতি নিয়েছে। দলে কিছু জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে।

এএফসি চ্যালেঞ্জ লিগ এশিয়ার ছোট ও মাঝারি ক্লাবগুলোর জন্য গুরুত্বপূর্ণ আসর। কোয়ালিফিকেশন রাউন্ডে জয়ী দলগুলো গ্রুপ পর্বে উঠবে। বাংলাদেশের ক্লাবগুলো আগেও এই আসরে খেলেছে, কিন্তু সাফল্য সীমিত।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow