ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ডিপার্টমেন্ট অব কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (সিআইএস)-এর শিক্ষার্থীরা। প্রতিযোগিতার এডটেক (এডুকেশন টেকনোলজি) এবং হেলথটেক ( হেলথকেয়ার  টেকনোলজি ) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে ডাবল বিজয় অর্জন করেছে ডিআইইউ। গত ১২ জুন ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩,৩৬০ জন অংশগ্রহণকারী এবং ৬১২টি দল অংশ নেয়। শিক্ষা (এডটেক), স্বাস্থ্যসেবা (হেলথ টেক ), ব্র্যান্ডিং ও মার্কেটিং, ই-কমার্স এবং ইনফোটেক এই পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এডটেক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ডিআইইউর “টিম দ্য টোকেনাইজার্স”। ৫৬টি দলের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই ক্যাটাগরিতে দলটি তাদের উদ্ভাবনী প্রকল্প “সাইলিঙ্ক লার্ন” উপস্থাপন করে সেরা হওয়ার গৌরব অর্জন করে। “সাইলিঙ্ক লার্ন” একটি এআই-চালিত অ্যাডাপটিভ সাইবার সিকিউরিটি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে একটি এআই টিউটর শিক্ষার্থীর দক্ষতার অগ্রগতি পর্যবেক্ষণ করে এবং সেই

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ডিপার্টমেন্ট অব কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (সিআইএস)-এর শিক্ষার্থীরা। প্রতিযোগিতার এডটেক (এডুকেশন টেকনোলজি) এবং হেলথটেক ( হেলথকেয়ার  টেকনোলজি ) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে ডাবল বিজয় অর্জন করেছে ডিআইইউ।

গত ১২ জুন ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩,৩৬০ জন অংশগ্রহণকারী এবং ৬১২টি দল অংশ নেয়। শিক্ষা (এডটেক), স্বাস্থ্যসেবা (হেলথ টেক ), ব্র্যান্ডিং ও মার্কেটিং, ই-কমার্স এবং ইনফোটেক এই পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এডটেক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ডিআইইউর “টিম দ্য টোকেনাইজার্স”। ৫৬টি দলের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই ক্যাটাগরিতে দলটি তাদের উদ্ভাবনী প্রকল্প “সাইলিঙ্ক লার্ন” উপস্থাপন করে সেরা হওয়ার গৌরব অর্জন করে।

“সাইলিঙ্ক লার্ন” একটি এআই-চালিত অ্যাডাপটিভ সাইবার সিকিউরিটি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে একটি এআই টিউটর শিক্ষার্থীর দক্ষতার অগ্রগতি পর্যবেক্ষণ করে এবং সেই অনুযায়ী বাস্তবমুখী চ্যালেঞ্জ ও স্যান্ডবক্সভিত্তিক হ্যাকিং ল্যাব তৈরি করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু ভিডিও দেখে নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সাইবার সিকিউরিটি শিখতে পারে।

দলটির সদস্যরা হলেন— মোসাব্বির হাসান রাতুল , ইসরাত জাহান আয়েশা, বাহিজা নুরিন বুশরা ,হাসিবুল হাসান রহিম , মেহেদী হাসান এবং রেহনুমা তাসনিম নিলিমা ।

অন্যদিকে হেলথটেক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ডিআইইউর “টিম ডুওগার্ড”। দলটির উদ্ভাবিত প্রকল্প “আরবর” একটি স্বয়ংক্রিয় স্মার্ট সহায়ক ব্যবস্থা, যা বাকপ্রতিবন্ধী মায়েদের প্রয়োজন ও অনুভূতি অন্যদের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। স্বাস্থ্যসেবায় প্রযুক্তির মানবিক প্রয়োগের একটি অনন্য উদাহরণ হিসেবে প্রকল্পটি বিচারকদের প্রশংসা অর্জন করে।

দলটির সদস্যরা হলেন— সামারা হাবিব, সাজিদ হোসাইন এবং নাফিসা তাবাসসুম নুসরাত।

পাশাপাশি দলটি আন্তর্জাতিক অঙ্গনেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তারা ৮ম ডব্লিউআইসিই ইন্টারন্যাশনাল ন্যাশনাল রাউন্ড -এ স্বর্ণপদক (গোল্ড মেডেল) লাভ করে এবং গ্লোবাল রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন কনসোর্টিয়াম (জিআরআইসি) ২০২৬ -এ ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে। এ সাফল্যের ধারাবাহিকতায় দলটি মালয়েশিয়া ও তুরস্কে অনুষ্ঠিতব্য গ্লোবাল রাউন্ডস -এ অংশগ্রহণের জন্যও নির্বাচিত হয়েছে।

ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান  বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা এবং সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬-এর মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তরুণরা এআই ব্যবহার করে বাস্তব সমাধান তৈরি করতে পারবে, সঠিক দিকনির্দেশনা পাবে এবং নিজেদের সক্ষমতা বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে পারবে।

উল্লেখ্য, ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’-এর একাডেমিক পার্টনার ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতাটি আয়োজনের সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন খাতের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান যুক্ত ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow