ইনস্টাগ্রামে অচেনা বা স্প্যাম অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে অনেকেই লক্ষ্য করেন, হঠাৎ করেই অচেনা বা সন্দেহজনক কিছু অ্যাকাউন্ট ফলোয়ার তালিকায় যোগ হচ্ছে। এসব অ্যাকাউন্টের অনেকগুলোই বট বা স্প্যাম অ্যাকাউন্ট, যেগুলো ভুয়া এনগেজমেন্ট তৈরি করা, প্রতারণামূলক লিংক ছড়ানো বা ব্যবহারকারীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়। তাই নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে নিয়মিত ফলোয়ার তালিকা পরীক্ষা করা জরুরি। ব্যবহারকারীদের এই সমস্যা সমাধানে ইনস্টাগ্রাম পটেনশিয়াল স্প্যাম নামে একটি নতুন সুবিধা চালু করেছে। এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক ফলোয়ারদের আলাদা করে দেখায়, ফলে একে একে যাচাই করে সহজেই সরিয়ে ফেলা যায়। কীভাবে দেখবেন সম্ভাব্য স্প্যাম ফলোয়ার? প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যান। এরপর ফলোয়ারস তালিকায় প্রবেশ করুন। সেখানে পটেনশিয়াল স্প্যাম নামে একটি বিভাগ থাকলে সেটি খুলুন। ইনস্টাগ্রাম যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো এখানে দেখা যাবে। তালিকা দেখে যেসব অ্যাকাউন্ট রাখতে চান সেগুলো রেখে বাকি অ্যাকাউন্ট সরিয়ে দিতে পারবেন। আরও পড়ুন ইনস্টাগ্রামে পোস্ট করার পরও বদলানো যাবে ছবি-ভিডি
ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে অনেকেই লক্ষ্য করেন, হঠাৎ করেই অচেনা বা সন্দেহজনক কিছু অ্যাকাউন্ট ফলোয়ার তালিকায় যোগ হচ্ছে। এসব অ্যাকাউন্টের অনেকগুলোই বট বা স্প্যাম অ্যাকাউন্ট, যেগুলো ভুয়া এনগেজমেন্ট তৈরি করা, প্রতারণামূলক লিংক ছড়ানো বা ব্যবহারকারীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়। তাই নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে নিয়মিত ফলোয়ার তালিকা পরীক্ষা করা জরুরি।
ব্যবহারকারীদের এই সমস্যা সমাধানে ইনস্টাগ্রাম পটেনশিয়াল স্প্যাম নামে একটি নতুন সুবিধা চালু করেছে। এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক ফলোয়ারদের আলাদা করে দেখায়, ফলে একে একে যাচাই করে সহজেই সরিয়ে ফেলা যায়।
কীভাবে দেখবেন সম্ভাব্য স্প্যাম ফলোয়ার?
- প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যান।
- এরপর ফলোয়ারস তালিকায় প্রবেশ করুন।
- সেখানে পটেনশিয়াল স্প্যাম নামে একটি বিভাগ থাকলে সেটি খুলুন।
- ইনস্টাগ্রাম যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো এখানে দেখা যাবে।
- তালিকা দেখে যেসব অ্যাকাউন্ট রাখতে চান সেগুলো রেখে বাকি অ্যাকাউন্ট সরিয়ে দিতে পারবেন।
একসঙ্গে সব স্প্যাম ফলোয়ার সরানোর উপায়
যদি অনেকগুলো স্প্যাম অ্যাকাউন্ট একসঙ্গে মুছে ফেলতে চান, সেটিও সম্ভব। পটেনশিয়াল স্প্যাম বিভাগে গেলে রিমুভ অল স্প্যাম ফলোয়ারস অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করে রিমুভ নির্বাচন করলে তালিকাভুক্ত সব সম্ভাব্য স্প্যাম ফলোয়ার একবারেই মুছে যাবে। ভালো বিষয় হলো, যাদের সরিয়ে দেওয়া হবে তারা এ বিষয়ে কোনো নোটিফিকেশন পাবে না।
স্প্যাম ফিল্টার চালু করবেন যেভাবে
ইনস্টাগ্রামে স্প্যাম ফিল্টার চালু থাকলে সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করা আরও সহজ হয়। এটি চালু করতে প্রোফাইল থেকে মেনুতে যান। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি খুলে ফলোয়ারস অপশনে প্রবেশ করুন। সেখানে ফিল্টার স্প্যাম ফলোয়ার অপশনটি চালু করে দিন। চাইলে একই জায়গা থেকে পরে এটি বন্ধও করা যাবে।
নির্দিষ্ট ফলোয়ারও সরানো যাবে
যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট থাকে, তাহলে যেকোনো নির্দিষ্ট ফলোয়ারকে আলাদাভাবে সরাতে পারবেন। ফলোয়ারস তালিকায় গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির নামের পাশে থাকা রিমুভ অপশনে ট্যাপ করলেই তিনি আপনার ফলোয়ার তালিকা থেকে বাদ পড়বেন। এ ক্ষেত্রেও ইনস্টাগ্রাম তাকে কোনো নোটিফিকেশন পাঠাবে না।
নিয়মিত ফলোয়ার তালিকা পর্যালোচনা করা, স্প্যাম ফিল্টার চালু রাখা এবং অচেনা অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক থাকা এই কয়েকটি অভ্যাস আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আরও নিরাপদ রাখতে সাহায্য করবে। বিশেষ করে যারা কনটেন্ট তৈরি করেন বা ব্যবসায়িক কাজে ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তাদের জন্য এই ফিচারগুলো ব্যবহার করা আরও গুরুত্বপূর্ণ।
কেএসকে
What's Your Reaction?
