ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে দায়িত্ব পালনরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে বুধবার এজলাস থেকে হাজতখানায় নেওয়া-আনার সময় ওই দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে এজলাসকক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই পুলিশ সদস্য তাকে বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার’। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাদের ট্রাইব্যুনালের ন

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে দায়িত্ব পালনরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে বুধবার এজলাস থেকে হাজতখানায় নেওয়া-আনার সময় ওই দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে এজলাসকক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই পুলিশ সদস্য তাকে বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার’।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে বিচার চলছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে।

এফএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow