ইনুর সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা আজ। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। রায়ে ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। মামলার চূড়ান্ত যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেন, এ মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন থেকে ইনুর সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে। আরও পড়ুন মানবতাবিরোধী অপরাধ / ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার অন্যদিকে ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই এ মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে। এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন। এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৪ মে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ওইদিন রাষ্ট্রপক্ষে শু

ইনুর সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা আজ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন।

রায়ে ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। মামলার চূড়ান্ত যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেন, এ মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন থেকে ইনুর সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে।

অন্যদিকে ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই এ মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন। এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৪ মে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow