ইন্টার মিয়ামি থেকে বছরে কত আয় করেন মেসি? জানালেন ক্লাব মালিক
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে দলে রাখতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে ইন্টার মিয়ামিকে। ক্লাবটির অন্যতম মালিক হোর্হে মাস জানিয়েছেন, আর্জেন্টাইন এই তারকাকে বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত পারিশ্রমিক দিতে হয়। এই অঙ্কের মধ্যে তার বেতন ছাড়াও বিভিন্ন আর্থিক সুবিধা ও অংশীদারিত্বের অংশও অন্তর্ভুক্ত রয়েছে। এক সাক্ষাৎকারে হোর্হে মাস বলেন, বড় মানের খেলোয়াড় দলে রাখতে হলে বড় ব্যয়ও করতে হয়। তাই ক্লাবকে বিশ্বমানের স্পনসর ও নতুন নতুন আয়ের উৎস তৈরি করতে হচ্ছে। তার ভাষায়, ‘মেসিকে আমরা যে অর্থ দিচ্ছি, তিনি তার পুরো মূল্যই দিচ্ছেন; কিন্তু তার মতো খেলোয়াড়কে রাখতে গেলে বছরে ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার ব্যয় করা লাগে।’ সম্প্রতি ইন্টার মিয়ামি ব্রাজিলের একটি আর্থিক সেবা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তির ফলে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি নির্মাণাধীন নতুন স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নামে। প্রায় ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম এখনও নির্মাণাধীন রয়েছে এবং আগামী ৪ এপ্রিল এখানে প্রথম ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ফু
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে দলে রাখতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে ইন্টার মিয়ামিকে। ক্লাবটির অন্যতম মালিক হোর্হে মাস জানিয়েছেন, আর্জেন্টাইন এই তারকাকে বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত পারিশ্রমিক দিতে হয়। এই অঙ্কের মধ্যে তার বেতন ছাড়াও বিভিন্ন আর্থিক সুবিধা ও অংশীদারিত্বের অংশও অন্তর্ভুক্ত রয়েছে।
এক সাক্ষাৎকারে হোর্হে মাস বলেন, বড় মানের খেলোয়াড় দলে রাখতে হলে বড় ব্যয়ও করতে হয়। তাই ক্লাবকে বিশ্বমানের স্পনসর ও নতুন নতুন আয়ের উৎস তৈরি করতে হচ্ছে। তার ভাষায়, ‘মেসিকে আমরা যে অর্থ দিচ্ছি, তিনি তার পুরো মূল্যই দিচ্ছেন; কিন্তু তার মতো খেলোয়াড়কে রাখতে গেলে বছরে ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার ব্যয় করা লাগে।’
সম্প্রতি ইন্টার মিয়ামি ব্রাজিলের একটি আর্থিক সেবা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তির ফলে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি নির্মাণাধীন নতুন স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নামে। প্রায় ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম এখনও নির্মাণাধীন রয়েছে এবং আগামী ৪ এপ্রিল এখানে প্রথম ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় মেসি। খেলোয়াড়দের সংগঠনের প্রকাশিত তথ্য অনুযায়ী, তার মূল বেতন বছরে প্রায় ১ কোটি ২০ লাখ ডলার। সব ধরনের আর্থিক সুবিধা মিলিয়ে তার মোট নিশ্চিত পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ২ কোটি ৪ লাখ ডলারের বেশি। তবে ক্লাবের সঙ্গে বিশেষ চুক্তি, বিজ্ঞাপন এবং সম্প্রচার আয়ের অংশীদারিত্বসহ বিভিন্ন উৎস থেকে তার মোট আয় আরও অনেক বেশি।
বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে আয় বাড়ে মেসির। যেমন—
- স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের সঙ্গে এন্ডোর্সমেন্ট চুক্তি
- লিগের সম্প্রচার সহযোগী অ্যাপল-এর সঙ্গে রাজস্ব ভাগাভাগি চুক্তি
২০২৩ সালের মাঝামাঝি সময়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। এরপর গত বছরের অক্টোবরে তিনি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেন, যা ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
ক্লাবটির ব্যবসায়িক কার্যক্রমের প্রধান হ্যাভিয়ের আসেনসি জানিয়েছেন, মেসিকে দলে আনার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছিল। তার মতে, এটি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়; বরং দীর্ঘ পরিকল্পনা ও কৌশলের ফল।
তিনি জানান, ২০২১ সালে ক্লাবের প্রধান জার্সি স্পনসর চুক্তিতে একটি বিশেষ শর্ত রাখা হয়েছিল। সেখানে উল্লেখ ছিল, যদি ক্লাব এমন কোনো ফুটবলারকে দলে নেয় যিনি অন্তত পাঁচবার বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন, তাহলে সেই স্পনসর চুক্তির মূল্য দ্বিগুণ হবে। সেই সময় থেকেই মেসির মতো একজন খেলোয়াড়কে দলে আনার সম্ভাবনা মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছিল।
মেসির আগমনের পর ইন্টার মিয়ামির আর্থিক অবস্থাও ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। ক্রীড়া ব্যবসা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে ক্লাবটির বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে ক্লাবটির মূল্য প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ক্লাব কর্তাদের মতে, মেসির প্রভাব শুধু মাঠের ভেতরেই সীমাবদ্ধ নয়; মাঠের বাইরেও তার উপস্থিতি ক্লাবের জনপ্রিয়তা, সমর্থক সংখ্যা এবং আর্থিক শক্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তার নেতৃত্বে দলটি ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সফলতা পেয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।
মেসির নেতৃত্বে ইন্টার মিয়ামি ইতোমধ্যে জিতেছে
- লিগস কাপ
- সাপোর্টার্স শিল্ড
- এমএলএস কাপ
* এছাড়া ইউএস ওপেন কাপ ফাইনালে উঠেছে।
* ক্লাব বিশ্বকাপ ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে।
ক্লাবের কর্মকর্তাদের বিশ্বাস, যতদিন মেসি দলে থাকবেন ততদিন মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ইন্টার মায়ামি আরও শক্তিশালী হয়ে উঠবে।
আইএইচএস/
What's Your Reaction?