ইন্দোনেশিয়া থেকে আসবে ২ কোটি লিটার সয়াবিন তেল, ব্যয় ২৮২ কোটি টাকা

ইন্দোনেশিয়া থেকে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৮২ কোটি টাকার বেশি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এ তেল কেনা হবে। বৃহস্পতিবার (৭ মে) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টির অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, উন্মুক্ত দরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে তেল কেনা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দরপত্র প্রক্রিয়ায় মোট দুটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী একমাত্র গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ইন্দোনেশিয়াভিত্তিক পিটি ট্রিনিটি ছায়া এনার্জিকে নির্বাচিত করা হয়। আরও পড়ুনবিদ্যুতের ১৮ উপকেন্দ্র নির্মাণে ২৮৬ কোটি টাকার ব্যয় অনুমোদনশেরেবাংলা নগরে হবে ১২তলা অফিস ভবন, ব্যয় ১০৮ কোটি টাকা প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্

ইন্দোনেশিয়া থেকে আসবে ২ কোটি লিটার সয়াবিন তেল, ব্যয় ২৮২ কোটি টাকা

ইন্দোনেশিয়া থেকে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৮২ কোটি টাকার বেশি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এ তেল কেনা হবে। বৃহস্পতিবার (৭ মে) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, উন্মুক্ত দরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে তেল কেনা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দরপত্র প্রক্রিয়ায় মোট দুটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী একমাত্র গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ইন্দোনেশিয়াভিত্তিক পিটি ট্রিনিটি ছায়া এনার্জিকে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন
বিদ্যুতের ১৮ উপকেন্দ্র নির্মাণে ২৮৬ কোটি টাকার ব্যয় অনুমোদন
শেরেবাংলা নগরে হবে ১২তলা অফিস ভবন, ব্যয় ১০৮ কোটি টাকা

প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি লিটার এক দশমিক ১৫১ মার্কিন ডলারে সয়াবিন তেল সরবরাহ করবে। মোট দুই কোটি লিটার তেলের জন্য ব্যয় দাঁড়াবে দুই কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।

টিসিবির হিসাব অনুযায়ী, গুদাম পর্যন্ত পরিবহন ও অন্যান্য ব্যয় যুক্ত করে প্রতি লিটার সয়াবিন তেলের খরচ পড়ছে ১৭৮ টাকা ৫৬ পয়সা। যা স্থানীয় বাজারের গড় মূল্য ১৯৫ টাকার তুলনায় লিটারে প্রায় ১৬ টাকা ৪৪ পয়সা কম।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্যতেল কেনার মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি লিটার। এর মধ্যে এখন পর্যন্ত ১২ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ৩৪ লিটার তেল কেনা সম্পন্ন হয়েছে।

এমএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow