ইন্দো-প্যাসিফিকে মার্কিন বাহিনীর অভিযান

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি জাহাজে অভিযান চালিয়ে সেটি জব্দ করেছে মার্কিন বাহিনী। মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কোয়ারেন্টাইন অমান্য করে জাহাজটি চলাচল করছিল। ‘বার্থা’ নামের জাহাজটিকে কোনো সংঘর্ষ ছাড়াই থামিয়ে তল্লাশি করা হয়। এটি ক্যারিবীয় অঞ্চল থেকে ভারত মহাসাগর পর্যন্ত নজরদারিতে ছিল। কর্তৃপক্ষের দাবি, চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এমন অভিযান চালানো হলো। এর আগে ফেব্রুয়ারিতে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় এলাকায় সন্দেহভাজন চোরাচালানকারী কয়েকটি নৌযানে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড জানায়, সেসব অভিযানে মোট ১৪ জন নিহত হয়েছে।  

ইন্দো-প্যাসিফিকে মার্কিন বাহিনীর অভিযান

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি জাহাজে অভিযান চালিয়ে সেটি জব্দ করেছে মার্কিন বাহিনী। মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কোয়ারেন্টাইন অমান্য করে জাহাজটি চলাচল করছিল। ‘বার্থা’ নামের জাহাজটিকে কোনো সংঘর্ষ ছাড়াই থামিয়ে তল্লাশি করা হয়। এটি ক্যারিবীয় অঞ্চল থেকে ভারত মহাসাগর পর্যন্ত নজরদারিতে ছিল।

কর্তৃপক্ষের দাবি, চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এমন অভিযান চালানো হলো।

এর আগে ফেব্রুয়ারিতে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় এলাকায় সন্দেহভাজন চোরাচালানকারী কয়েকটি নৌযানে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড জানায়, সেসব অভিযানে মোট ১৪ জন নিহত হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow