ইন্স্যুরেন্স কোম্পানির আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গ্রাহকের বিমা দাবির ৬ লাখ টাকা পরিশোধ না করায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. শাহজাহান নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। শাহজাহান সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা। মামলায় অভিযুক্তরা হলেন- বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মুন্সী মনিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান সুমন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সামছুল ইসলাম, লক্ষ্মীপুর কার্যালয়ের ম্যানেজার জাকির হোসেন, ইনচার্জ রিয়াজ হোসেন, হিসাবরক্ষক আয়াত উল্যা ও প্রতিষ্ঠানটির জকসিন বাজার কার্যালয়ের ইনচার্জ তৈয়ব রহমান। আরও পড়ুন যমুনা লাইফে ব্যাপক অনিয়ম, গ্রাহকের দাবির টাকা পাওয়া অনিশ্চিত বাদীর আইনজীবী মোহাম্মদ ইস্রাফিল বলেন, বিমা পলিসির নামে বাদীর সঙ্গে প্রতারণা করা হয়েছে মর্মে আদালতে এজাহার দায়ের করা হয়। আদালত এজাহারটি গ্রহণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার আদেশ দিয়েছেন। বাদী শাহজাহান অভিযোগ ক

ইন্স্যুরেন্স কোম্পানির আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গ্রাহকের বিমা দাবির ৬ লাখ টাকা পরিশোধ না করায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. শাহজাহান নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন।

শাহজাহান সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা।

মামলায় অভিযুক্তরা হলেন- বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মুন্সী মনিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান সুমন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সামছুল ইসলাম, লক্ষ্মীপুর কার্যালয়ের ম্যানেজার জাকির হোসেন, ইনচার্জ রিয়াজ হোসেন, হিসাবরক্ষক আয়াত উল্যা ও প্রতিষ্ঠানটির জকসিন বাজার কার্যালয়ের ইনচার্জ তৈয়ব রহমান।

বাদীর আইনজীবী মোহাম্মদ ইস্রাফিল বলেন, বিমা পলিসির নামে বাদীর সঙ্গে প্রতারণা করা হয়েছে মর্মে আদালতে এজাহার দায়ের করা হয়। আদালত এজাহারটি গ্রহণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার আদেশ দিয়েছেন।

বাদী শাহজাহান অভিযোগ করে বলেন, ইন্স্যুরেন্স কর্মকর্তারা প্রতারণা করে ছয় লাখ টাকার বিমার অর্থ আত্মসাৎ করেছে। তাই বিচার পেতে আদালতে মামলা করেছি।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লক্ষ্মীপুর কার্যালয়ের ডেপুটি প্রজেক্ট হেড মো. জিলকদ হোসেন রিয়াজ বলেন, পলিসি করার সময় পারভীন আক্তার অসুস্থতার তথ্য গোপন করেছেন। তিনি দীর্ঘদিন হাঁপানি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তথ্য গোপন করায় তার বিমা দাবিটি বাতিল হয়েছে। কারণ একজন অসুস্থ ব্যক্তির নামে বিমা হয় না।

মামলার এজাহার সূত্র জানায়, ২০২৩ সালে শাহজাহানের স্ত্রী পারভীন আক্তারের নামে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সে ১০ বছর মেয়াদে ৬ লাখ টাকার একটি স্বাস্থ্য বিমা পলিসি করা হয়। ইন্স্যুরেন্স কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন, বিমার মেয়াদকালে কোনো দুর্ঘটনা বা মৃত্যু ঘটলে পলিসির সম্পূর্ণ অর্থ পাওয়া যাবে। সে অনুযায়ী বাদী গেল ২৬ মাস ধরে নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছেন। ২৬ কিস্তি পরিশোধের পর বাদীর স্ত্রী স্ট্রোকে মারা গেলে তিনি লক্ষ্মীপুর শাখায় বিমার মৃত্যু দাবির আবেদন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথমে টাকা দেওয়ার আশ্বাস দিলেও পরে নানা অজুহাতে দাবি নিষ্পত্তি না করে হয়রানি করেন। একপর্যায়ে তারা জানিয়ে দেন, প্রধান কার্যালয় থেকে টাকা অনুমোদন হবে না।

কাজল কায়েস/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow