শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে যাওয়ায় সমর্থকরা কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনেছেন। স্পেন প্রবাসীদের অর্থায়নে মাদারীপুরের শিবচরে উপজেলার কাদিরপুরে ফুটবল ফাইনাল খেলা উপলক্ষ্যে মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগে এর তত্ত্বাবধানে স্পেন সমর্থক এই আয়োজন করছেন বলে জানা গেছে। রোববার (১৯ জুলাই) রাতে আয়োজন করা হবে বলে। আরও পড়ুন নেত্রকোনায় আর্জেন্টিনার ম্যাচ উপলক্ষে মহিষ জবাই করে ভূরিভোজ আয়োজন জানা গেছে, ফুটবল খেলার শুরু থেকেই শিবচর উপজেলার কাদিরপুর এলাকার স্পেন সমর্থকরা পতাকা টাঙানোসহ উন্মাদনায় মেতে উঠেছেন। স্পেন ফাইনালে অংশ নেওয়ায় ওই এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সীর সহায়তায় স্পেন ভক্তরা ভূরিভোজের আয়োজন করেছেন। ১ লাখ ৯০ হাজার টাকা দামের মহিষের ৬ মণ মাংস হয়েছে। রাতে ভূরিভোজের মধ্যে দিয়ে বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখবেন এই স্পেন ভক্তরা। স্থানীয় স্পেন সমর্থকরা জানান, স্পেন ফাইনালে অংশ নেওয়ায় আমাদের এই আয়োজন। খেলার শুরু থেকেই আমরা স্পেন সমর্থন দিয়ে আসছি। এলাকায় বিশাল পতাকা ট

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে যাওয়ায় সমর্থকরা কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনেছেন। স্পেন প্রবাসীদের অর্থায়নে মাদারীপুরের শিবচরে উপজেলার কাদিরপুরে ফুটবল ফাইনাল খেলা উপলক্ষ্যে মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগে এর তত্ত্বাবধানে স্পেন সমর্থক এই আয়োজন করছেন বলে জানা গেছে।

রোববার (১৯ জুলাই) রাতে আয়োজন করা হবে বলে।

জানা গেছে, ফুটবল খেলার শুরু থেকেই শিবচর উপজেলার কাদিরপুর এলাকার স্পেন সমর্থকরা পতাকা টাঙানোসহ উন্মাদনায় মেতে উঠেছেন। স্পেন ফাইনালে অংশ নেওয়ায় ওই এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সীর সহায়তায় স্পেন ভক্তরা ভূরিভোজের আয়োজন করেছেন।

১ লাখ ৯০ হাজার টাকা দামের মহিষের ৬ মণ মাংস হয়েছে। রাতে ভূরিভোজের মধ্যে দিয়ে বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখবেন এই স্পেন ভক্তরা।

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্থানীয় স্পেন সমর্থকরা জানান, স্পেন ফাইনালে অংশ নেওয়ায় আমাদের এই আয়োজন। খেলার শুরু থেকেই আমরা স্পেন সমর্থন দিয়ে আসছি। এলাকায় বিশাল পতাকা টাঙিয়েছি। আজ মহিষ দিয়ে কাদিরপুর বাজারে ভূরিভোজ হবে। বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, স্পেন সমর্থক প্রবাসী এবং আমরা যারা রয়েছি, সবার সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। তবে রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদের নিমন্ত্রণ জানিয়েছি। সবাই একসঙ্গে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপভোগ করবো। আমাদের প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ান হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow