ইপিজেডে ১১ মামলার আসামি ‘জাম্বু’ গ্রেফতার
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বিশেষ অভিযানে ১১ মামলার আসামি ও কথিত ছিনতাইকারী নুরুল ইসলাম ওরফে ‘জাম্বু’ (৩৫) গ্রেফতার হয়েছে। রোববার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানার নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তিনি ইপিজেড থানার একটি চুরির মামলার পলাতক আসামি। গ্রেফতার নুরুল ইসলামের বাড়ি নগরের বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার কুড়িপুকুরপাড়ে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও অন্যান্য অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানটি পরিচালিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের নির্দেশনায়। এতে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান। অভিযানে অংশ নেন উপপরিদর্শক মোহাম্মদ শাহীন মিয়া ও সঙ্গীয় ফোর্স। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, মহানগর এলাকায় ছিনতাই, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামি ও চিহ্নিত অপরাধী
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বিশেষ অভিযানে ১১ মামলার আসামি ও কথিত ছিনতাইকারী নুরুল ইসলাম ওরফে ‘জাম্বু’ (৩৫) গ্রেফতার হয়েছে। রোববার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানার নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তিনি ইপিজেড থানার একটি চুরির মামলার পলাতক আসামি।
গ্রেফতার নুরুল ইসলামের বাড়ি নগরের বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার কুড়িপুকুরপাড়ে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও অন্যান্য অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানটি পরিচালিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের নির্দেশনায়। এতে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান। অভিযানে অংশ নেন উপপরিদর্শক মোহাম্মদ শাহীন মিয়া ও সঙ্গীয় ফোর্স।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, মহানগর এলাকায় ছিনতাই, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামি ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেফতার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?