ইফতারে রাখুন নতুন স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
রোজায় ইফতারের টেবিলে পেঁয়াজু যেন এক অবিচ্ছেদ্য অংশ। তবে প্রতিদিন একই স্বাদের পেঁয়াজু খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। তাই চেনা স্বাদের ভেতরেই যদি থাকে একটু ভিন্নতা? মচমচে আলুর ফ্রেঞ্চ ফ্রাই আর ঝাল-মসলাদার পেঁয়াজুর দারুণ মেলবন্ধনে তৈরি করা যায় একেবারে নতুন স্বাদের ‘ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু’। বাইরে ক্রিসপি, ভেতরে নরম আর সুগন্ধি, ইফতারের প্লেটে এই অভিনব পদ এনে দিতে পারে স্বাদের চমক। পরিবারের সবাইকে চমকে দিতে এবার ইফতারে রাখুন এই ব্যতিক্রমী রেসিপি। উপকরণ ডাল (মসুর, খেসারি বা বুট) ১ কাপ আদাবাটা আধা চা-চামচ হলুদ গুঁড়ো আধা চা-চামচ মরিচ গুঁড়ো আধা চা-চামচ কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ লবণ স্বাদমতো রোস্টেড তিল ১ টেবিল চামচ বড় আলু ২-৩টা আরও পড়ুন: ইফতারে বাড়তি চমক লাচ্ছা সেমাইয়ের পিঠা ঘরেই বানিয়ে নিন সুস্বাদু কিমা বেগুনি সবজি সেদ্ধ-মরিচ ভর্তার সঙ্গে হোক রাতের খাবার যেভাবে তৈরি করবেন প্রথমে ডাল ধুয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ডাল ফুলে উঠলে পানি ঝরিয়ে বেটে নিন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন ডাল বাটা যেন মিহি না হয়। অন্যদিকে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি করে নিন। এরপর বাটা ডালের সঙ্গে সব ম
রোজায় ইফতারের টেবিলে পেঁয়াজু যেন এক অবিচ্ছেদ্য অংশ। তবে প্রতিদিন একই স্বাদের পেঁয়াজু খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। তাই চেনা স্বাদের ভেতরেই যদি থাকে একটু ভিন্নতা? মচমচে আলুর ফ্রেঞ্চ ফ্রাই আর ঝাল-মসলাদার পেঁয়াজুর দারুণ মেলবন্ধনে তৈরি করা যায় একেবারে নতুন স্বাদের ‘ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু’।
বাইরে ক্রিসপি, ভেতরে নরম আর সুগন্ধি, ইফতারের প্লেটে এই অভিনব পদ এনে দিতে পারে স্বাদের চমক। পরিবারের সবাইকে চমকে দিতে এবার ইফতারে রাখুন এই ব্যতিক্রমী রেসিপি।
উপকরণ
- ডাল (মসুর, খেসারি বা বুট) ১ কাপ
- আদাবাটা আধা চা-চামচ
- হলুদ গুঁড়ো আধা চা-চামচ
- মরিচ গুঁড়ো আধা চা-চামচ
- কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
- রোস্টেড তিল ১ টেবিল চামচ
- বড় আলু ২-৩টা
আরও পড়ুন:
- ইফতারে বাড়তি চমক লাচ্ছা সেমাইয়ের পিঠা
- ঘরেই বানিয়ে নিন সুস্বাদু কিমা বেগুনি
- সবজি সেদ্ধ-মরিচ ভর্তার সঙ্গে হোক রাতের খাবার
যেভাবে তৈরি করবেন
প্রথমে ডাল ধুয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ডাল ফুলে উঠলে পানি ঝরিয়ে বেটে নিন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন ডাল বাটা যেন মিহি না হয়। অন্যদিকে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি করে নিন। এরপর বাটা ডালের সঙ্গে সব মসলা উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার আলুর খোসা ফেলে চিকন লম্বা করে কেটে নিন। সামান্য লবণ দিয়ে আলু অল্প সেদ্ধ করে নিন। সবশেষে আলুর মধ্যে ডাল মুড়িয়ে ডুবে তেলে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মচমচে স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু।
জেএস/
What's Your Reaction?