প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। মঙ্গলবার (০৩ মার্চ) দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে আইএবি মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ এ আহ্বান জানান। তিনি বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। এ অঞ্চলে বাংলাদেশের লাখ লাখ নাগরিক কাজ করে। যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশংকা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি, উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিন। যুদ্ধের অভিঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করে আইএবি মহাসচিব বলেন, বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, জ্বালারি সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে। এসব মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ আশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়া

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)।

মঙ্গলবার (০৩ মার্চ) দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে আইএবি মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ এ আহ্বান জানান।

তিনি বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। এ অঞ্চলে বাংলাদেশের লাখ লাখ নাগরিক কাজ করে। যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশংকা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি, উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিন।

যুদ্ধের অভিঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করে আইএবি মহাসচিব বলেন, বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, জ্বালারি সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে। এসব মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ আশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow