ইমরানই দ্রুততম মানব, দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার শিরিনের

জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান। অন্যদিকে মেয়েদের ১০০ মিটারে একই প্রতিষ্ঠানের শিরিন আক্তার স্বর্ণ জিতে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেছেন। তিনি শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন একই সংস্থার সুমাইয়া দেওয়ানকে হারিয়ে। ইমরানুর রহমান গত আগস্টে সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে। রোববার তিনি সময় নিয়েছেন ১০.৫৮ সেকেন্ড। শিরিন সামার অ্যাথলেটিকসে রৌপ্য জিতেছিলেন ১২.২১ সেকেন্ড সময় নিয়ে। এবার শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ১২.১০ সেকেন্ড সময় নিয়ে। সামারে ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতা সুমাইয়া দেওয়ান এবার এই ইভেন্টে পদকশূন্য। তিনি হয়েছেন চতুর্থ। শিরিন আক্তার জাতীয় ও সামার মিলিয়ে এ নিয়ে ১৭ বার হলেন দেশের দ্রুততম মানবী। অন্যদিকে ইমরানুর রহমান ষষ্ঠবারের মতো হলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ট্র্যাকের পাশে দাঁড়িয়ে ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং দ্রুততম মানব ও মানবীকে তাৎক্ষণিকভাবে অভিনন্দন ও আগামীতে আরো ভালো করতে অনুপ্রাণি

ইমরানই দ্রুততম মানব, দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার শিরিনের

জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান। অন্যদিকে মেয়েদের ১০০ মিটারে একই প্রতিষ্ঠানের শিরিন আক্তার স্বর্ণ জিতে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেছেন। তিনি শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন একই সংস্থার সুমাইয়া দেওয়ানকে হারিয়ে।

ইমরানুর রহমান গত আগস্টে সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে। রোববার তিনি সময় নিয়েছেন ১০.৫৮ সেকেন্ড। শিরিন সামার অ্যাথলেটিকসে রৌপ্য জিতেছিলেন ১২.২১ সেকেন্ড সময় নিয়ে। এবার শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ১২.১০ সেকেন্ড সময় নিয়ে। সামারে ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতা সুমাইয়া দেওয়ান এবার এই ইভেন্টে পদকশূন্য। তিনি হয়েছেন চতুর্থ।

শিরিন আক্তার জাতীয় ও সামার মিলিয়ে এ নিয়ে ১৭ বার হলেন দেশের দ্রুততম মানবী। অন্যদিকে ইমরানুর রহমান ষষ্ঠবারের মতো হলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ট্র্যাকের পাশে দাঁড়িয়ে ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং দ্রুততম মানব ও মানবীকে তাৎক্ষণিকভাবে অভিনন্দন ও আগামীতে আরো ভালো করতে অনুপ্রাণিত করেন।

ছেলেদের ১০০ মিটারে রৌপ্য জিতেছেন মোহাম্মদ ইসমাইল। তিনি সময় নিয়েছেন ১০.৮৬ সেকেন্ড। মেয়েদের ১০০ মিটারে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ১২.২৫ সেকেন্ড।

আরআই/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow