ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বাড়াতে ১০৮১ কোটি টাকার বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের ধর্মীয় উপাসনালয়গুলোর জন্য ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মাসিক ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতরা মাসিক ৮ হাজার টাকা করে সম্মানী পাচ্ছেন। এখন পর্যন্ত দেশের ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের ৯ হাজার ৫২০ জন এই সুবিধার আওতায় এসেছে। তিনি জানান, আগামী অর্থবছরে এই খাতে ১,০৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন তহবিল, এসএমই ফান্ড এবং নতুন সা

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বাড়াতে ১০৮১ কোটি টাকার বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের ধর্মীয় উপাসনালয়গুলোর জন্য ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মাসিক ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতরা মাসিক ৮ হাজার টাকা করে সম্মানী পাচ্ছেন। এখন পর্যন্ত দেশের ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের ৯ হাজার ৫২০ জন এই সুবিধার আওতায় এসেছে।

তিনি জানান, আগামী অর্থবছরে এই খাতে ১,০৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন তহবিল, এসএমই ফান্ড এবং নতুন সামাজিক কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow