ইয়েমেনের বালহাফ উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা
ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে হামলার মুখে পড়েছে একটি পণ্যবাহী জাহাজ। একটি ছোট নৌযানে করে ছয়জন সশস্ত্র ব্যক্তি ওই কার্গো জাহাজে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, ছোট নৌযানটির সঙ্গে পণ্যবাহী জাহাজের সশস্ত্র নিরাপত্তা দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর ফলে ছোট নৌযানটি পিছু হটতে বাধ্য হয়। সংস্থাটি আরও জানায়, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত জাহাজটির পরিচয়, হতাহত বা ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান যুদ্ধবিরতি চললেও দুই পক্ষই নিজেদের রক্ষার্থে হামলার অভিযোগ করার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় ইয়েমেন সংলগ্ন জলসীমা এবং এডেন উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য থাকা অ্যাএক্সিস অব রেজিস্ট্যান্সের ওপর হামলা বন্ধ না হলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ
ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে হামলার মুখে পড়েছে একটি পণ্যবাহী জাহাজ। একটি ছোট নৌযানে করে ছয়জন সশস্ত্র ব্যক্তি ওই কার্গো জাহাজে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, ছোট নৌযানটির সঙ্গে পণ্যবাহী জাহাজের সশস্ত্র নিরাপত্তা দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর ফলে ছোট নৌযানটি পিছু হটতে বাধ্য হয়।
সংস্থাটি আরও জানায়, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এখন পর্যন্ত জাহাজটির পরিচয়, হতাহত বা ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান যুদ্ধবিরতি চললেও দুই পক্ষই নিজেদের রক্ষার্থে হামলার অভিযোগ করার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় ইয়েমেন সংলগ্ন জলসীমা এবং এডেন উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্য থাকা অ্যাএক্সিস অব রেজিস্ট্যান্সের ওপর হামলা বন্ধ না হলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে, এই হামলার সঙ্গে হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কেএম
What's Your Reaction?