ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির আসন্ন তেহরান সফরকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটি বলছে, এই সফর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে। শাফাক নিউজ জানায়, সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, এই সফর ইরান ও ইরাকের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানোর একটি ভালো সুযোগ। তিনি ইরাকের সার্বভৌমত্বের প্রতিও ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাকায়ি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো সংঘাত চায় না। তবে যুক্তরাষ্ট্রই এই সংঘাত আরও বাড়াচ্ছে। তিনি ইরানের বেসামরিক স্থাপনা ও হাসপাতালগুলোতে মার্কিন হামলারও সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, যদি অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে সেই ঘাঁটিগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে। এর আগে শাফাক নিউজ জানিয়েছিল, আল-জাইদির এই সফরে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধের একটি উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে। বাগদাদ চায়, আগামী দিনে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠক আয়োজন করে দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি করতে।  

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান   

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির আসন্ন তেহরান সফরকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটি বলছে, এই সফর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

শাফাক নিউজ জানায়, সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, এই সফর ইরান ও ইরাকের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানোর একটি ভালো সুযোগ। তিনি ইরাকের সার্বভৌমত্বের প্রতিও ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বাকায়ি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো সংঘাত চায় না। তবে যুক্তরাষ্ট্রই এই সংঘাত আরও বাড়াচ্ছে। তিনি ইরানের বেসামরিক স্থাপনা ও হাসপাতালগুলোতে মার্কিন হামলারও সমালোচনা করেন।

তিনি সতর্ক করে বলেন, যদি অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে সেই ঘাঁটিগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে।

এর আগে শাফাক নিউজ জানিয়েছিল, আল-জাইদির এই সফরে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধের একটি উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে। বাগদাদ চায়, আগামী দিনে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠক আয়োজন করে দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি করতে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow