ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’ এর ম্যাচে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেন তারকা ফরোয়ার্ড আর্লিং হ্যালান্ড। ম্যাচের ২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হ্যালান্ড। ম্যানচেস্টার সিটিতে নিয়মিত এমন ফিনিশিংয়ের জন্য পরিচিত এই ফরোয়ার্ড নরওয়েকে এগিয়ে দেন। তবে এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি নরওয়ে। ৩৯ মিনিটে পাল্টা আক্রমণে সমতা ফেরায় ইরাক। আমির আল আম্মারির ক্রসে দারুণভাবে লাফিয়ে উঠে হেডে গোল করেন আয়মেন হুসেইন। সমতায় ফিরলেও ইরাককে স্বস্তি নিতে দেয়নি নরওয়ে। মাত্র চার মিনিট পরই আবার এগিয়ে যায় তারা। ৪৩ মিনিটে গোলরক্ষক জালাল হাসানের ভুলের সুযোগ নিয়ে কাছ থেকে বল জালে পাঠান হ্যালান্ড। এতে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখে নরওয়ে। ৭৬ মিনিটে তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান লিও অস্টিগার্ড।  কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন নরওয়েজিয়ান মিডফিল্ডার ক্রিস্টিয়ান থোর্স্টভেডট। অতিরিক্ত সময়ের ৭ মিনিটে শেষ গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। জোড়া গোল করে ম্যাচের নায়ক হ

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’ এর ম্যাচে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেন তারকা ফরোয়ার্ড আর্লিং হ্যালান্ড।

ম্যাচের ২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হ্যালান্ড। ম্যানচেস্টার সিটিতে নিয়মিত এমন ফিনিশিংয়ের জন্য পরিচিত এই ফরোয়ার্ড নরওয়েকে এগিয়ে দেন।

তবে এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি নরওয়ে। ৩৯ মিনিটে পাল্টা আক্রমণে সমতা ফেরায় ইরাক। আমির আল আম্মারির ক্রসে দারুণভাবে লাফিয়ে উঠে হেডে গোল করেন আয়মেন হুসেইন।

সমতায় ফিরলেও ইরাককে স্বস্তি নিতে দেয়নি নরওয়ে। মাত্র চার মিনিট পরই আবার এগিয়ে যায় তারা। ৪৩ মিনিটে গোলরক্ষক জালাল হাসানের ভুলের সুযোগ নিয়ে কাছ থেকে বল জালে পাঠান হ্যালান্ড। এতে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখে নরওয়ে। ৭৬ মিনিটে তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান লিও অস্টিগার্ড। 

কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন নরওয়েজিয়ান মিডফিল্ডার ক্রিস্টিয়ান থোর্স্টভেডট। অতিরিক্ত সময়ের ৭ মিনিটে শেষ গোলটি করেন তিনি।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। জোড়া গোল করে ম্যাচের নায়ক হন হ্যালান্ড। অন্যদিকে লড়াই করেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ইরাককে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow