চার্টার্ড সেক্রেটারি দিবস ঘিরে নানা আয়োজন আইসিএসবি’র

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) মঙ্গলবার (১৬ জুন) চার্টার্ড সেক্রেটারি দিবস-২০২৬ উদযাপন করতে যাচ্ছে। দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার প্রতিষ্ঠা ও স্বীকৃতির মাইলফলক হিসেবে প্রণীত চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০-এর স্মরণে দিবসটি উদযাপিত হবে। সোমবার (১৫ জুন) সংগঠনের সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো করপোরেট সুশাসন, নৈতিক প্রাতিষ্ঠানিক চর্চা ও টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ব্যাপারে আলোকপাত করা। যেখানে প্রতিষ্ঠাতা সদস্য, সদস্য, শিক্ষার্থী, করপোরেট নেতা ও অন্যান্য অংশীজনকে একত্রিত করা হবে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে শাহবাগের জাতীয় জাদুঘর থেকে বাংলামোটরে আইসিএসবি কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বাগত বক্তব্যের পাশাপাশি বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রার স্মৃতিচারণ করা হবে। আইসিএসবি তার প্র

চার্টার্ড সেক্রেটারি দিবস ঘিরে নানা আয়োজন আইসিএসবি’র

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) মঙ্গলবার (১৬ জুন) চার্টার্ড সেক্রেটারি দিবস-২০২৬ উদযাপন করতে যাচ্ছে।

দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার প্রতিষ্ঠা ও স্বীকৃতির মাইলফলক হিসেবে প্রণীত চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০-এর স্মরণে দিবসটি উদযাপিত হবে।

সোমবার (১৫ জুন) সংগঠনের সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো করপোরেট সুশাসন, নৈতিক প্রাতিষ্ঠানিক চর্চা ও টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ব্যাপারে আলোকপাত করা। যেখানে প্রতিষ্ঠাতা সদস্য, সদস্য, শিক্ষার্থী, করপোরেট নেতা ও অন্যান্য অংশীজনকে একত্রিত করা হবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে শাহবাগের জাতীয় জাদুঘর থেকে বাংলামোটরে আইসিএসবি কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বাগত বক্তব্যের পাশাপাশি বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রার স্মৃতিচারণ করা হবে।

আইসিএসবি তার প্রতিষ্ঠাতা সদস্য, অংশীজন, সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছে।

একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow