ইরাকের হাব্বানিয়া ঘাঁটিতে বিমান হামলায় ৭ সেনা নিহত, আহত ১৩

ইরাকের হাব্বানিয়া ঘাঁটিতে বুধবার (২৫ মার্চ) সকালে বিমান হামলায় ৭ সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ক্লিনিক এবং ইঞ্জিনিয়ারিং ইউনিট। তবে, কারা এই হামলা চালিয়েছে তা উল্লেখ করা হয়নি। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, এই হামলা চলাকালীন আমাদের কর্মীরা তাদের জাতীয় ও মানবিক দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইন ও নিয়মের স্পষ্ট ও গুরুতর লঙ্ঘনের হিসেবে বর্ণনা করেছে। বিশেষ করে চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মীদের লক্ষ্য করার জন্য এই হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি গুরুতর অপরাধ এবং বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে। ইরাকি মন্ত্রণালয় জানিয়েছে, হামলা তাদের কর্মীদের দমাতে পারবে না। একই সঙ্গে প্রযোজ্য আইন অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে ইরাক। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কেএম 

ইরাকের হাব্বানিয়া ঘাঁটিতে বিমান হামলায় ৭ সেনা নিহত, আহত ১৩

ইরাকের হাব্বানিয়া ঘাঁটিতে বুধবার (২৫ মার্চ) সকালে বিমান হামলায় ৭ সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ক্লিনিক এবং ইঞ্জিনিয়ারিং ইউনিট। তবে, কারা এই হামলা চালিয়েছে তা উল্লেখ করা হয়নি।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, এই হামলা চলাকালীন আমাদের কর্মীরা তাদের জাতীয় ও মানবিক দায়িত্ব পালন করছিলেন।

মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইন ও নিয়মের স্পষ্ট ও গুরুতর লঙ্ঘনের হিসেবে বর্ণনা করেছে। বিশেষ করে চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মীদের লক্ষ্য করার জন্য এই হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি গুরুতর অপরাধ এবং বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে।

ইরাকি মন্ত্রণালয় জানিয়েছে, হামলা তাদের কর্মীদের দমাতে পারবে না। একই সঙ্গে প্রযোজ্য আইন অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে ইরাক।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow