ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০
ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার পর আগুন ধরে গেলে অন্তত ২১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের। রোববার মহাসড়কে চলার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এবং গুরুতর দগ্ধ হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং তদন্ত চলছে। উল্লেখ্য, বেপরোয়া গতি, সড়কের খারাপ অবস্থা ও ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ইরাকে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার পর আগুন ধরে গেলে অন্তত ২১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।
রোববার মহাসড়কে চলার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এবং গুরুতর দগ্ধ হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং তদন্ত চলছে।
উল্লেখ্য, বেপরোয়া গতি, সড়কের খারাপ অবস্থা ও ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ইরাকে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
What's Your Reaction?