ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় ইরানের প্রতিক্রিয়া
ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৯ জুলাই) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
তাসনিমের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং এই হামলার জন্য যুদ্ধবাজ মার্কিন সরকার ও তার মিত্রদের দায়ী করছে।
ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে মার্কিন বাহিনী এবং সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর স্থানীয় সময় বুধবার ভোরে ইরাকের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথ বিমান হামলা চালায়।
ইরান-ঘনিষ্ঠ ইরাকি সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, মার্কিন-সৌদির যৌথ হামলার লক্ষ্য ছিল তাদের লজিস্টিক ও অস্ত্র সংরক্ষণস্থল। এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।
এদিকে ইরাকের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট নিজার আমিদিও হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ইরাকের সার্বভৌমত্বের সু
ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৯ জুলাই) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
তাসনিমের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং এই হামলার জন্য যুদ্ধবাজ মার্কিন সরকার ও তার মিত্রদের দায়ী করছে।
ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে মার্কিন বাহিনী এবং সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর স্থানীয় সময় বুধবার ভোরে ইরাকের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথ বিমান হামলা চালায়।
ইরান-ঘনিষ্ঠ ইরাকি সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, মার্কিন-সৌদির যৌথ হামলার লক্ষ্য ছিল তাদের লজিস্টিক ও অস্ত্র সংরক্ষণস্থল। এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।
এদিকে ইরাকের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট নিজার আমিদিও হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।
সূত্র : সিএনএন