ইরানি সম্পদ মুক্তি না ক্ষতিপূরণ? দরকষাকষিতে যুক্তরাষ্ট্রের ছল-চাতুরি
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি অনেকটাই নির্ভর করছে তেহরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদের ওপর। এই সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র রাজি হবে কি না এই প্রস্তাবের জবাবে ভিন্ন সম্ভাবনার কথা সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। ইরানের হামলায় পারস্য উপসাগরীয় দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এবং মেরামতের কাজে ব্যবহার করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স-এর তথ্য মতে, ইরানের হামলায় উপসাগরীয় মিত্র দেশগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ব্যয় নিরূপণ করতে একটি বিশেষ দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের কারণে কোনো নতুন ধ্বংসযজ্ঞ ঘটলে তা মেরামতের জন্যও ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে। তবে, মার্কিন ট্রেজারি বিভাগ ঠিক কোন ধরনের সম্পদ পর্যালোচনা করছে তা উল্লেখ করেনি। এর আগে শুক্রবার (৫ জুন) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনা অচলাবস্থায় রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই এই
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি অনেকটাই নির্ভর করছে তেহরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদের ওপর। এই সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র রাজি হবে কি না এই প্রস্তাবের জবাবে ভিন্ন সম্ভাবনার কথা সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। ইরানের হামলায় পারস্য উপসাগরীয় দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এবং মেরামতের কাজে ব্যবহার করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্স-এর তথ্য মতে, ইরানের হামলায় উপসাগরীয় মিত্র দেশগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ব্যয় নিরূপণ করতে একটি বিশেষ দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের কারণে কোনো নতুন ধ্বংসযজ্ঞ ঘটলে তা মেরামতের জন্যও ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে। তবে, মার্কিন ট্রেজারি বিভাগ ঠিক কোন ধরনের সম্পদ পর্যালোচনা করছে তা উল্লেখ করেনি।
এর আগে শুক্রবার (৫ জুন) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনা অচলাবস্থায় রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই এই অচলাবস্থা ভাঙতে হবে। বল এখন ট্রাম্পের কোর্টে। তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি চুক্তি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করার ওপর।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই ১২ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ মুক্ত করার দাবি জানিয়েছে ইরান। পরবর্তী পর্যায়ে আরও ১২ বিলিয়ন ডলার ছাড় করার কথাও বলা হয়েছে।
অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন যে এই পর্যায়ে অর্থ মুক্ত করে দিলে ইরানের ওপর তাদের অন্যতম গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টির হাতিয়ার দুর্বল হয়ে পড়তে পারে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যেকোনো নতুন চুক্তিকে অবশ্যই ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি ইরানকে ‘নগদ অর্থের প্যালেট’ তুলে দেওয়ার মত যেকোনো পদক্ষেপ এড়াতে চান ট্রাম্প।
এদিকে, মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এখন তেহরান সফরে আছেন। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ বার্তা আব্বাস আরাঘচির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পৌঁছে দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি ও আইএসএনএ।
প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।
এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।
ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।
কেএম
What's Your Reaction?