ইরানের ইউরেনিয়াম নিয়ে স্থল অভিযানের ভাবনা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের ইরানের ওপর চাপ বাড়াতে বলেছেন, যাতে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান এই পারমাণবিক উপাদান রাখতে পারবে না। প্রয়োজন হলে বলপ্রয়োগের মাধ্যমেও এটি নেওয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ইউরেনিয়াম স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র স্থল সেনা পাঠিয়ে অভিযান চালানোর পরিকল্পনাও বিবেচনা করছে। এর জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে বড় ধরনের যুদ্ধ বিস্তারের আশঙ্কা রয়েছে। কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো শক্ত নিরাপত্তার মধ্যে রয়েছে। এদিকে প্রশাসনের ভেতরেও এই পরিকল্পনা নিয়ে মতভেদ রয়েছে। কিছু কর্মকর্তা এ ধরনের সামরিক অভিযানের রাজনৈতিক ও অর্থনৈতিক ঝু

ইরানের ইউরেনিয়াম নিয়ে স্থল অভিযানের ভাবনা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের ইরানের ওপর চাপ বাড়াতে বলেছেন, যাতে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়।

ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান এই পারমাণবিক উপাদান রাখতে পারবে না। প্রয়োজন হলে বলপ্রয়োগের মাধ্যমেও এটি নেওয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ইউরেনিয়াম স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র স্থল সেনা পাঠিয়ে অভিযান চালানোর পরিকল্পনাও বিবেচনা করছে। এর জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে বড় ধরনের যুদ্ধ বিস্তারের আশঙ্কা রয়েছে। কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো শক্ত নিরাপত্তার মধ্যে রয়েছে।

এদিকে প্রশাসনের ভেতরেও এই পরিকল্পনা নিয়ে মতভেদ রয়েছে। কিছু কর্মকর্তা এ ধরনের সামরিক অভিযানের রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র ও বিস্তৃত হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow