ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে ইইউকে প্রস্তুত থাকতে হবে
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের অবসান না ঘটলে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশটির পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় মেলোনি বলেন, তেহরান যদি ভুল পথে চলতে থাকে… তবে নতুন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়াতে ইইউকে প্রস্তুত থাকতে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি ইসরায়েলের কট্টর-ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরেরও সমালোচনা করেছেন। ইতালি সম্পর্কে তার করা মন্তব্যকে মেলোনি ‘ইতালির জন্য অগ্রহণযোগ্য এবং ইসরায়েলের জন্যও মর্যাদাহানিকর’ বলে অভিহিত করেছেন। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্য একটি গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে, যার সুদূরপ্রসারী পরিণতি ভোগ করতে হবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে জড়িয়ে পড়ছে এবং এর পরিণতি এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছাবে। তিনি বলেন, চলতি সপ্তাহে আরও ব্যাপক হামলা হয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটেছে, যেখানে যুদ্ধবিরতি এখন অনেকটা ‘ছোটখাটো গোলাগুলির’ মতো। তিনি আরও বলে
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের অবসান না ঘটলে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকতে হবে।
দেশটির পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় মেলোনি বলেন, তেহরান যদি ভুল পথে চলতে থাকে… তবে নতুন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়াতে ইইউকে প্রস্তুত থাকতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি ইসরায়েলের কট্টর-ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরেরও সমালোচনা করেছেন। ইতালি সম্পর্কে তার করা মন্তব্যকে মেলোনি ‘ইতালির জন্য অগ্রহণযোগ্য এবং ইসরায়েলের জন্যও মর্যাদাহানিকর’ বলে অভিহিত করেছেন।
এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্য একটি গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে, যার সুদূরপ্রসারী পরিণতি ভোগ করতে হবে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে জড়িয়ে পড়ছে এবং এর পরিণতি এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছাবে।
তিনি বলেন, চলতি সপ্তাহে আরও ব্যাপক হামলা হয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটেছে, যেখানে যুদ্ধবিরতি এখন অনেকটা ‘ছোটখাটো গোলাগুলির’ মতো।
তিনি আরও বলেন, এই ছোটখাটো গোলাগুলি বড় ধরনের গোলাগুলিতে পরিণত হওয়ার ঝুঁকিকে আমাদের ছোট করে দেখা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, সব পক্ষকে অবশ্যই একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে। আর কোনো হামলা নয়। আর কোনো অজুহাত নয়।
টিটিএন
What's Your Reaction?