ইরানের কাছে যা চাইবো তারা তাই দিয়ে দেবে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া একটি টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, ইরান আলোচনার টেবিল ছাড়েনি। আমি ভবিষ্যদ্বাণী করছি, তারা ফিরে আসবে এবং আমরা যা চাই তাই দেবে। আমি ৯০ শতাংশ চাই না। আমি ৯৫ শতাংশও চাই না। আমি পুরাটা চাই। তাদের হাতে খেলার মতো আর কোন কার্ড অবশিষ্ট নেই।
তিনি বলেন, ইরান একদিনে আমাদের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ঘণ্টায় ২,০০০ কিলোমিটার গতিতে ১০১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তার সবগুলোই ধংস হয়ে গেছে এবং সেগুলো সবই এখন সমুদ্রের গভীরে চলে গেছে।
তিনি আরও বলেন, আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি। তাদের পুরো জ্বালানি ব্যবস্থা, প্রতিটি প্ল্যান্ট, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো দখল করে নিতে পারি, যা একটি বিশাল ব্যাপার।
তিনি উপহাস করে বলেন, পারস্য উপসাগরের নাম ট্রাম্প উপসাগর রাখতে চেয়েছিলাম। কিন্তু পরে সিদ্ধান্ত নিলাম যে, এই নামটি উপযুক্ত নয়।