ইরানের গান্ধী হাসপাতালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুগল বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, উত্তর তেহরানে অবস্থিত গান্ধী হাসপাতালটি মার্কিন-ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, তেহরানের গান্ধী হাসপাতাল জায়নিস্ট-আমেরিকান বিমান হামলায় আক্রান্ত হয়েছে।
What's Your Reaction?
