ইরানের গুপ্তচর সন্দেহে ৩ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

ইসরায়েলে ইরানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে তিন সেনাসদস্য ও একজন সাধারণ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও পুলিশের অভিযোগ, তারা সংবেদনশীল স্থানে গোপনে ছবি ও ভিডিও ধারণ করেছেন। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, অভিযুক্তরা বহু আগে থেকেই ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করতেন এবং সেখানসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানের ছবি তুলে দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের কয়েকজন স্বেচ্ছায় ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের গত মার্চ মাসে গ্রেপ্তার করা হয়। আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাব্য দুর্বলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বাহিনীর সূত্র জানিয়েছে, শত্রুদের এ ধরনের তৎপরতা রুখে দিতে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow