ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। বুধবার ভোরে ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে। খবর এএফপির। জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশসীমায় প্রবেশের পর দ্রুত শনাক্ত করা হয়। এরপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে ভূপাতিত করে। সেনাবাহিনীর দাবি, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর দিকে হামলা চালিয়ে যাচ্ছে। জর্ডানের সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সেই ধারাবাহিকতায় ক্ষেপণাস্ত্রগুলো দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow