ইরানের জাতীয় ঐক্যে শত্রুরা হতাশ

ইরানের জনগণের ঐক্যবদ্ধ অবস্থান ও একক কণ্ঠস্বর শত্রুপক্ষকে হতাশ ও অসহায় করে তুলেছে বলে দাবি করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। তিনি জোর দিয়ে বলেন, ইরানের জাতীয় ঐক্যই শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে।    ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মোহসেনি।  তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করতে পারেনি শত্রুরা। তাই তারা এখন বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তবে এসব প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।  তিনি সতর্ক করে বলেন, ইরানের মানুষের মধ্যে বিভাজন ও মতভেদ তৈরি করে শত্রুরা তাদের লক্ষ্য পূরণ করতে চায়। কিন্তু ইরানের জাতীয় ঐক্য এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রাচীর হিসেবে কাজ করছে। মোহসেনি আরও বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশনা অনুসরণ করে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে ঐক্য জোরদার করলেই শক্তিশালী ইরান গড়া সম্ভব। তিনি দাবি করেন, তথাকথিত যুদ্ধের মাধ্যমে ইরানকে আন্তর্জাত

ইরানের জাতীয় ঐক্যে শত্রুরা হতাশ

ইরানের জনগণের ঐক্যবদ্ধ অবস্থান ও একক কণ্ঠস্বর শত্রুপক্ষকে হতাশ ও অসহায় করে তুলেছে বলে দাবি করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। তিনি জোর দিয়ে বলেন, ইরানের জাতীয় ঐক্যই শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে।   

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মোহসেনি। 

তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করতে পারেনি শত্রুরা। তাই তারা এখন বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তবে এসব প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি সতর্ক করে বলেন, ইরানের মানুষের মধ্যে বিভাজন ও মতভেদ তৈরি করে শত্রুরা তাদের লক্ষ্য পূরণ করতে চায়। কিন্তু ইরানের জাতীয় ঐক্য এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রাচীর হিসেবে কাজ করছে।

মোহসেনি আরও বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশনা অনুসরণ করে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে ঐক্য জোরদার করলেই শক্তিশালী ইরান গড়া সম্ভব।

তিনি দাবি করেন, তথাকথিত যুদ্ধের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ও জনসমর্থনহীন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ ধরনের ভুল ধারণার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু হামলা চালিয়েছে ইরানে। তার মতে, এ ভুল হিসাবই শেষ পর্যন্ত তাদের বিপাকে ফেলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow