ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে যে বার্তা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা হুসেইনি খামেনি-এর নিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং তেহরানের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, এক অভিনন্দন বার্তায় পুতিন মুজতবা খামেনির নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন নেতা তার পিতার আদর্শ ও কর্মকাণ্ডকে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। পুতিন আরও বলেছেন, বর্তমান জটিল পরিস্থিতিতে মুজতবা খামেনি ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন এবং তেহরানের প্রতি রাশিয়ার অটল সমর্থন অব্যাহত থাকবে। অন্যদিকে, অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতি বিবেচনায় ইরান সরকারও কঠোর বার্তা দিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত যেসব ইরানি নাগরিক শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা করবেন বা তাদের প্রতি সমর্থন জানাবেন, তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, গত অক্টোবরে অনুমোদিত জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী গোয়েন্দাবৃত্তি প্রতিরোধ এবং ‘জায়নবাদী শাসন’ ও শত্রু দেশগুলোর সঙ্গে সহযোগিতা ঠেকাতে প্রণীত আইনের

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে যে বার্তা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা হুসেইনি খামেনি-এর নিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং তেহরানের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

ক্রেমলিন জানিয়েছে, এক অভিনন্দন বার্তায় পুতিন মুজতবা খামেনির নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন নেতা তার পিতার আদর্শ ও কর্মকাণ্ডকে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। পুতিন আরও বলেছেন, বর্তমান জটিল পরিস্থিতিতে মুজতবা খামেনি ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন এবং তেহরানের প্রতি রাশিয়ার অটল সমর্থন অব্যাহত থাকবে।

অন্যদিকে, অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতি বিবেচনায় ইরান সরকারও কঠোর বার্তা দিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত যেসব ইরানি নাগরিক শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা করবেন বা তাদের প্রতি সমর্থন জানাবেন, তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, গত অক্টোবরে অনুমোদিত জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী গোয়েন্দাবৃত্তি প্রতিরোধ এবং ‘জায়নবাদী শাসন’ ও শত্রু দেশগুলোর সঙ্গে সহযোগিতা ঠেকাতে প্রণীত আইনের আওতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মুজতবা খামেনির ক্ষমতা গ্রহণ এবং রাশিয়ার সমর্থন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow