ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি আনতে পাকিস্তান সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শরিফ বলেছেন, ‘আমরা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছি।’ গত এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ শেষের প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন তারা। পাকিস্তান এই মুহূর্তে নিজেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। দেশটির দক্ষিণ-পশ্চিমে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্কভাবে পথ চলছে।  উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow