ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় খুবই ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (২৩ জুন) বুর্গেনস্টক থেকে সাংবাদিকদের তিনি বলেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। আর এই সিদ্ধান্তকেই তিনি নিজেদের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখছেন। ভ্যান্স বলেন, আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য ছিল হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার জন্য একটি কার্যকর সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা। হরমুজ প্রণালি এখন খোলা রয়েছে। নৌযান চলাচল পুনরায় শুরু হওয়ায় মাইন অপসারণ এবং বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করতে একটি সমন্বয় কাঠামো নিয়েও ঐকমত্য হয়েছে। তিনি আরও বলেন, আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর রাখতে এবং বিশেষ করে লেবাননকে ঘিরে নতুন করে সংঘাত এড়াতে আরেকটি উত্তেজনা প্রশমন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ভ্যান্স উল্লেখ করেন আইএইএ পরিদর্শকদের বিষয়ে ইরানের সম্মতি। তিনি বলেন, আমেরিকানদের জন্য সম্ভবত এটাই সবচেয়ে বড় বিজয়। এটি একটি বড় মাইলফলক এবং ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির স্থায়ী অবসানের পথে প্রথম পদক্ষ
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় খুবই ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (২৩ জুন) বুর্গেনস্টক থেকে সাংবাদিকদের তিনি বলেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। আর এই সিদ্ধান্তকেই তিনি নিজেদের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখছেন।
ভ্যান্স বলেন, আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য ছিল হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার জন্য একটি কার্যকর সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা। হরমুজ প্রণালি এখন খোলা রয়েছে। নৌযান চলাচল পুনরায় শুরু হওয়ায় মাইন অপসারণ এবং বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করতে একটি সমন্বয় কাঠামো নিয়েও ঐকমত্য হয়েছে।
তিনি আরও বলেন, আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর রাখতে এবং বিশেষ করে লেবাননকে ঘিরে নতুন করে সংঘাত এড়াতে আরেকটি উত্তেজনা প্রশমন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ভ্যান্স উল্লেখ করেন আইএইএ পরিদর্শকদের বিষয়ে ইরানের সম্মতি। তিনি বলেন, আমেরিকানদের জন্য সম্ভবত এটাই সবচেয়ে বড় বিজয়। এটি একটি বড় মাইলফলক এবং ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির স্থায়ী অবসানের পথে প্রথম পদক্ষেপ।
এছাড়া, দুই দেশের শীর্ষ আলোচকরা সুইজারল্যান্ড ত্যাগ করার পরও কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার একটি প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
ভ্যান্স বলেন, আমরা একটি সফল চূড়ান্ত চুক্তির ভিত্তি তৈরি করেছি। চূড়ান্ত চুক্তি হলো পুরো বাড়ি, আর আমরা সেই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এখনো বাড়ি নির্মাণ শেষ হয়নি, তবে ভালো ফলের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি হয়েছে।
সূত্র : সিএনএন
What's Your Reaction?