যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) অ্যারোস্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল মজিদ মুসাভি সর্বশেষ মার্কিন হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ‘দুঃসাহসিকতার’ জবাব হবে ‘নরকসম’। খবর আলজাজিরা। ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে মুসাভি বলেন, তোমরা কি পবিত্র হরমুজ প্রণালিকে অনিরাপদ করে তুলছ? আমরা ইরানের সর্বত্র থেকে তোমাদের জন্য পুরো অঞ্চলকে নরকে পরিণত করব। তিনি আরও বলেন, আল্লাহর ইচ্ছায়, এটাই হবে এ অঞ্চলে আমেরিকানদের এই দুঃসাহসিকতার জবাব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আলজাজিরা। সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু করা হয়েছে। এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খব

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) অ্যারোস্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল মজিদ মুসাভি সর্বশেষ মার্কিন হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ‘দুঃসাহসিকতার’ জবাব হবে ‘নরকসম’। খবর আলজাজিরা।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে মুসাভি বলেন, তোমরা কি পবিত্র হরমুজ প্রণালিকে অনিরাপদ করে তুলছ? আমরা ইরানের সর্বত্র থেকে তোমাদের জন্য পুরো অঞ্চলকে নরকে পরিণত করব।

তিনি আরও বলেন, আল্লাহর ইচ্ছায়, এটাই হবে এ অঞ্চলে আমেরিকানদের এই দুঃসাহসিকতার জবাব।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আলজাজিরা।

সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু করা হয়েছে।

এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে ইরানে ‘কঠোর’ আঘাত হানার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে দুপক্ষ পাল্টাপাল্টি হামলা চালানোর পর বুধবার এ ঘোষণা দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow